মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

‘প্রথমে আমি বুঝতে পারিনি; যখন বুঝতে পারলাম এরপর …’

news-image

ফরাসি এক ছাত্রী যৌন হেনস্থার শিকার হয়েছেন ভারতের রাজধানী দিল্লিতে এসে। ওই ছাত্রীর অভিযোগ, তিনি যে ছাত্রীর বাসায় থাকার জন্য উঠেছিলেন, তার বাবা-ই তাকে যৌন হেনস্থা করেছেন বলে জানান।ওই ছাত্রী ফ্রান্স থেকে স্টুডেন্ট এক্সেচেঞ্জ প্রোগ্রামে এসেছিল দিল্লিতে। জঘন্য এ ঘটনা জানার পর ছাত্রীটির বাবা-মা স্তম্ভিত। কেননা, অনেক ভরসা করে তারাই ভারতে মেয়েকে পাঠিয়েছিলেন অভিযুক্ত ওই পরিবারটির কাছে।

ভারতীয় একটি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ১৬ বছর বয়সী ওই ছাত্রীর অভিযোগ, গত ১৮ অক্টোবর এ ঘটনাটি ঘটেছে। অভিযুক্ত ৫৫ বছরের ওই ব্যক্তির বিরুদ্ধে গত সপ্তাহেই থানায় শিশু যৌন নির্যাতন আইনে অভিযোগ দায়ের করা হয়েছে।পুলিশ জানায়, ভারত ও ফ্রান্সের ছাত্রী বিনিময় কর্মসূচিতে অংশ নিতে গত ১৩ অক্টোবর ভারতে আসেন ওই ছাত্রী। এরপর থাকার জন্য দক্ষিণ দিল্লির সাকেত এলাকায় এক ছাত্রীর বাড়িতে উঠেছিলেন তিনি।

ফ্রান্সের ওই ছাত্রীর অভিযোগ, ‘সে দিন জয়পুরে যাওয়ার জন্য আমি তৈরি হচ্ছিলাম। আমার ঘরেই ছিলাম। ওই ছাত্রীর বাবা কিছু পরামর্শ দেয়ার জন্য আমার ঘরে আসেন। তখনও আমি জিনিসপত্র গোছগাছ করছিলাম।… তিনি আমার সামনে এসে দাঁড়ান।’তিনি আরও বলেন, ‘আংকেল খুবই কাছে চলে আসেন আমার। আমাকে জড়িয়ে ধরে বলেন, চিন্তা কর না। সব ঠিক হবে।… প্রথমে আমি বিষয়টি বুঝতে পারিনি। এরপর টের পাই তিনি আমার বুক স্পর্শের চেষ্টা করছেন। জড়িয়ে ধরছেন আর বলছেন, চিন্তার কর না।… বিষয়টি আমার কাছে খুবই অস্বস্তিকর এবং কষ্টদায়ক ছিল।’

ছাত্রীর অভিযোগ, ‘এখানেই শেষ না। তিনি আমার হাত জোর করে উনার দু’পায়ের ফাঁকে ঢুকিয়ে দেন।’ জয়পুর যাওয়ার পথে ওই ছাত্রী পুরো বিষয়টি তার বন্ধুকে জানান। এ সময় কান্নায় ভেঙে পড়েন তিনি।এরপরই পুরো ঘটনাটি জানানো হয় যে স্কুলের তরফ থেকে তাদের আনা হয়েছিল, সেই স্কুলের শিক্ষককে।এ ঘটনার পর ওই ছাত্রীর পরিবার এবং ফরাসি দূতাবাসের যোগাযোগ করা হয়। পরে ছাত্রীকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। দিল্লি পুলিশ ইতোমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে।

এ জাতীয় আরও খবর

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে যে কারণে ‘হাই অ্যালার্ট’

চীন পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সবকিছু হয়তো পরিকল্পনা অনুযায়ী হয়নি : সুনেরাহ

আর্জেন্টিনায় বাসার-পায়েলের যৌথ সমর্থন

বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা মেসি

মেসির গোলে এগিয়ে গেল আর্জেন্টিনা

দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়

হলিউড অভিনেতার ইসলাম গ্রহণের গুঞ্জন

চাপে পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

ঢাকায় মঙ্গলবার ১১ দলের বিক্ষোভ সমাবেশ ঘোষণা

মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্যসহ ৯ খাতে সমঝোতা : দুই দেশের শীর্ষ বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদ্‌যাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ