মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আমাকে সত্যি ভালোবাসলে ওকে খুন করতে হবে তোমায়

news-image

রুমমেটদের সঙ্গে চলছিল জীবনের সত্যি কিছু ঘটনা বলার খেলা ৷ এবার সত্যি বলার পালা পড়েছিল নৌসেনার ক্যাডেট ডায়নার ৷ চ্যালেঞ্জের মুখে প্রকাশ্যে এল চাঞ্চল্যকর কিছু তথ্য ৷ ১৮ বছরের ডায়না চ্যালেঞ্জের সময় জানায় যে বয়ফ্রেন্ডের সঙ্গে মিলে একজনের খুন করেছিল তারা ৷ রুমমেটরা প্রথমে এই কথা বিশ্বাস করছিল না ৷ কিন্তু ডায়না সমস্ত তথ্যের সঙ্গে বলতে শুরু করলে সবাই ভয় পেয়ে যায় ৷ পরিস্থিতি দেখে ডায়না বলেন যে তিনি মজা করছিলেন ৷

কিন্তু ডায়না কী সত্যি বলছে ? এই নিয়ে দুই রুমমেটের সন্দেহ হওয়ায় তারা সিনিয়র অফিসারদের বিষয়টি জানায় ৷ সিনিয়ররা খবর পেয়ে ডায়নার রেকর্ড চেক করেন কিন্তু তাতে কিছু পাওয়া যায়নি ডায়নার বিরুদ্ধে ৷ নিশ্চিত হতে তারা পুলিশকে বিষয়টি জানায় ৷মার্কিন পুলিশ এই বিষয় জানতে পেরে মনে করেন যে গ্র্যান্ড প্রেরি হত্যাকাণ্ডের কোনও বড় তথ্য তাদের হাতে লাগতে পারে ৷ ১৯৯৬ সালে পুলিশে নেভি অ্যাকাডেমিতে পৌঁছে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ ৷

কিন্তু ডায়নাকে জিজ্ঞাসাবাদ করে সন্দেহজনক কোনও কিছুই পুলিশ খুঁজে পায়নি ৷ ফলে তাদের মনে হয় যে সত্যি হয়ত ডায়না মজা করছিলেন ৷ এরপর ডায়নাকে টেক্সাসে পাঠিয়ে দেওয়া হয় এবং তার উপর নজরদারি রাখতে শুরু করা হয় ৷ জিজ্ঞাসাবাদ করার সময় ডায়না নিজের বয়ফ্রেন্ডের নাম বেশ কয়েকবার নিয়েছিল ৷ শেষবারের মত চেষ্টা করতে চায় পুলিশ ৷ তাই ডায়নার বয়ফ্রেন্ড ডেভিডের খোঁজ শুরু হয় ৷ জানা যায় কোলারাডোতে তিনিও একজন এয়ারফোর্স ক্যাডেট ৷

ডেভিডকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনিও জানান যে বন্ধুদের গল্প বানিয়ে বলেছে ডায়না ৷ কিন্তু ডেভিডের বয়ানে পুলিশের সন্দেহ হয় যে সে কিছু লুকোনর চেষ্টা করছে ৷ লাই ডিটেক্টটর টেস্টে ধরা পড়ে যে ডেভিড মিথ্যে কথা বলছেন ৷ এরপর তার উপর জোর দিতেই সামনে চলে আসে সত্যি ৷ প্রকাশ্যে আসে হাড়হিম করা সত্যি ৷বয়ানে জানা যায়, ১৯৯৫ সালে ডেভিড, ডায়নাকে জানায় যে তার থেকেএকটি বড় ভুল হয়ে গিয়েছে ৷ জোন্স নামে আরও এক মহিলার প্রতি তিনি আকৃষ্ট হয়ে পড়ে এবং তাদের মধ্যে শারীরিক সম্পর্কও হয় ৷ কিন্তু ডেভিড জানায় যে তিনি অত্যন্ত দুঃখিত এবং ডায়না যা বলবে তাই করতে সে রাজি ৷

ডায়না জানায় সে সব কিছু ভুলে যেতে রাজি ৷ কিন্তু তার জন্য প্রমাণ দিতে হবে ডেভিডকে যে সে শুধু ডায়নাকেই ভালোবাসে ৷ আর তার জন্য জোন্সকে হত্যা করতে হবে ৷ ভালোবাসার প্রমাণ দেওয়ার জন্য রাজি হয়ে যায় ডেবিভ এবং দু’জনে মিলে একটি প্ল্যান করে ৷ ৩ ডিসেম্বর ১৯৯৫ সালে রাইডে নিয়ে যাবে বলে জোন্সকে পিক আপ করতে যায় ৷ সেই সময় গাড়িতে ডায়নাও ছিল ৷ গ্রান্ড পেরি এলাকায় গাড়ি থামাতেই ডায়না হামলা করে জোন্সের উপরে ৷ সেখান থেকে পালানোর চেষ্টা করতে গুলি করে তাকে হত্যা করে ডেভিড ৷ এরপর সেখান থেকে পালিয়ে যায় দু’জনে ৷ জোন্সের গুলিবিদ্ধ পরে পুলিশ উদ্ধার করলেও খুনের কিনারা তারা করতে পারেনি ৷ কিন্তু ১৯৯৫ সালে সমস্ত সত্যি সামনে চলে আসে একটি খেলার মাধ্যমে ৷ এরপর ডেভিড ও ডায়নাকে অ্যাকাডেমি থেকে গ্রেফতার করা হয় এবং তাদের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হয় ৷

এ জাতীয় আরও খবর

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে যে কারণে ‘হাই অ্যালার্ট’

চীন পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সবকিছু হয়তো পরিকল্পনা অনুযায়ী হয়নি : সুনেরাহ

আর্জেন্টিনায় বাসার-পায়েলের যৌথ সমর্থন

বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা মেসি

মেসির গোলে এগিয়ে গেল আর্জেন্টিনা

দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়

হলিউড অভিনেতার ইসলাম গ্রহণের গুঞ্জন

চাপে পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

ঢাকায় মঙ্গলবার ১১ দলের বিক্ষোভ সমাবেশ ঘোষণা

মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্যসহ ৯ খাতে সমঝোতা : দুই দেশের শীর্ষ বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদ্‌যাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ