,

‘প্রেমিক নয়, শাকিব খান শুধুই আমার…’

news-image

বিনোদন ডেস্ক: ‘কিছুদিন ধরেই মিডিয়ায় কিছু খবর দেখছি। তবে সবাইকে বলে রাখি, প্রেমিক নয়, শাকিব খান শুধুই আমার বন্ধু।’ ঢালিউড কিং শাকিব খানের সঙ্গে প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ার পর ভারতীয় মিডিয়াকে এমনটাই জানালেন টালিউডের জনপ্রিয় অভিনেত্র শ্রাবন্তী চ্যাটার্জি।
কলকাতার পাশাপাশি বাংলাদেশেও জনপ্রিয় এই নায়িকা। শুধু তাই নয় যৌথ প্রযোজনার সিনেমায় শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করে প্রশংসাও কুড়িয়েছেন তিনি।

সাক্ষাৎকারে শ্রাবন্তী বলেন, ‘খারাপ সময় সবার জীবনেই আসে। তবে খারাপ সময়ে ইতিবাচক মানসিকতার মানুষদের সঙ্গে মেলামেশা করি। এ ধরনের মানুষের সঙ্গে কথা বললে ইতিবাচক সাড়া পাই। জীবন একটাই তাই যেভাবেই হোক ভালো থাকতে হবে।’
শ্রাবন্তী বলেন, ‘এক জীবনে যেভাবেই হোক টিকে থাকার চেষ্টা চালিয়ে যেতে হবে। একেবারেই ভেঙে পড়ি না তা ঠিক নয়। কিন্তু একদম কাছের মানুষগুলো ছাড়া আর কাউকে বুঝতে দিই না। একটা কথা বিশ্বাস করি, এগিয়ে যেতে হবে! আর আমি তো একা নই, আমার ছেলে রয়েছে। আমি যদি ভেঙে পড়ি, তাহলে ঝিনুকও (অভিনমন্যু) ভেঙে পড়বে। তাই আমাকে শক্ত হতেই হবে।’

শ্রাবন্তী অভিনীত মুক্তি পেয়েছে ‘ভাইজান এলোরে’। এর মধ্যে ‘উমা’ সিনেমায় যিশু সেনগুপ্তর সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন তিনি। গত ৮ জুন সিনেমাটি মুক্তির কথা রয়েছে। অন্যদিকে ‘ভাইজান এলোরে’ সিনেমায় শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন শ্রাবন্তী। আগামী জুলাইয়ে সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

ব্যক্তিগত জীবনে ২০০৩ সালে পরিচালক রাজীবকে বিয়ে করেন শ্রাবন্তী। এ সংসারে তাদের ঘর আলো করে আসে পুত্রসন্তান অভিমন্যু। পরবর্তী সময়ে রাজীবের সঙ্গে ছাড়াছাড়ি হয়। এরপর ২০১৬ সালে এ অভিনেত্রী বিয়ে করেন কৃষাণ ভিরাজকে।
কিন্তু বিয়ের পরের বছর অর্থাৎ ২০১৭ সালেই তাদের বিচ্ছেদ হয়েছে বলে গুঞ্জন ছড়ায়। ব্যক্তি জীবনের এসব জটিলতার কারণে গত বছর তুলনামূলক কম সিনেমায় দেখা যায় এই অভিনেত্রীকে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর