,

সুখবর দিলেন শুভশ্রী

news-image

বিনোদন ডেস্ক: পরিচালক রাজ চক্রবর্তী ও চিত্রনায়িকা শুভশ্রী গঙ্গোপাধ্যায় ধুমধাম করে বিয়ের পর মার্কিন মুলুকে মধুচন্দ্রিমাও সেরেছেন এ জনপ্রিয় জুটি। প্রায় তিন মাস হল বিবাহিত জীবন কাটাচ্ছেন তারা। এর মধ্যেই আসলো খবর। নতুন কিছু আসছে শুভশ্রীর জীবনে। নায়িকা নিজেই তেমনটা দাবি করেছেন সোশ্যাল মিডিয়ায়।

এ খবরে অনেকেই হয়তো ভাবছেন রাজ-শুভশ্রীর জীবনে নতুন কোনো সুখবর আসতে চলেছে কি না? শুভশ্রী সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেছেন। যেখানে গিটার হাতে রয়েছে তার। সঙ্গে রয়েছে আরও অনেকে। সেই ছবির ক্যাপশনে শুভশ্রী লিখেছেন, ‘নতুন কিছু আসছে …। গেস করুন তো কী?’

ছবিটি দেখার পর ইন্ডাস্ট্রির অনেকেই মনে করছেন, বিয়ের পর আবারও কাজে ফিরছেন অভিনেত্রী। নতুন কোনও প্রজেক্ট নিয়েই ব্যস্ত তিনি। তারই আগাম ঝলক দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়।বিয়ের পর নতুন সিনেমা ‘অ্যাডভেঞ্চার জোজো’র শুটিং করেছেন রাজ। কিন্তু শুভশ্রী ব্রেক নিয়েছিলেন। সময় দিচ্ছিলেন বাড়িতে। আবারও তার কাজে ফেরার খবরে খুশি ভক্তরা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর