,

ইভিএম ব্যবহারের বাধা থাকল না

news-image

সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনীর অধ্যাদেশে স্বাক্ষর করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।বুধবার রাষ্ট্রপতি অধ্যাদেশে স্বাক্ষর করেছেন বলে জানান নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ।তিনি বলেন, আমি ফোনে শুনেছি রাষ্ট্রপতি অধ্যাদেশে স্বাক্ষর করেছেন। তবে এখনও গেজেট হয়নি। আশা করছি কালকের মধ্যেই গেজেট হয়ে যাবে।

অধ্যাদেশ জারি হওয়ায় আগামী নির্বাচনে ইলেকট্রিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করার আইনি সকল সুযোগ তৈরি হলো।এছাড়া সংশোধনী আরপিও অনুযায়ী আগামী জাতীয় সংসদ নির্বাচনে অনলাইনে মনোনয়নপত্র জমা, মনোনয়নপত্র দাখিলের দিন পর্যন্ত ঋণ পুনঃতফসিল করার সুযোগ, ১২ ডিজিটের টিআইএন সনদ দাখিলের বিধান রয়েছে।

এর আগে সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ আইনের সংশোধনীর খসড়ার অনুমোদন দেওয়া হয়।গত ৩০ আগস্ট নির্বাচন কমিশন (ইসি) আরপিও সংশোধনের প্রস্তাব অনুমোদন করে। এরপর ৩ সেপ্টেম্বর সেটি ভেটিংয়ের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠায় ইসি। পরে আইন মন্ত্রণালয় সেটি মন্ত্রিপরিষদ বিভাগে পাঠায়।

সূত্র: বাংলাদেশ জার্নাল

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর