,

ঐক্যফ্রন্ট-আ’লীগ সংলাপ, প্রাধান্য পাবে যে প্রস্তাব

news-image

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৃহস্পতিবার (১ নভেম্বর) সংলাপে জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার তারিখ পেছানোর প্রস্তাব আসতে পারে।তফসিল ঘোষণা করে যেসব দাবি আর লক্ষ্যের কথা বলা হচ্ছে তা বাস্তবায়ন বাস্তবায়ন সম্ভব নয় বলে মনে করছেন ঐক্যফ্রন্টের একাধিক নেতা।

ঐক্যফ্রন্টের শীর্ষ এক নেতা নাম প্রকাশ না করে বলেন, তফসিল নিয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে। সরকার তফসিল ঘোষণার যে দিনক্ষণ ধার্য করতে যাচ্ছে, সংলাপে সে বিষয়ে আপত্তি জানানো হবে। যদিও সংলাপের এজেন্ডা তফসিল নয়।তিনি বলেন, আমরা সাত দফা দাবি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। সাত দফা দাবির কয়েকটি সংবিধান সম্পৃক্ত। এ কারণে এসব বিষয়ে আমরা সংলাপে জোর দেব। হয়তো সংবিধান পরিবর্তনও করতে হতে পারে। এজন্য অধিবেশনের প্রয়োজন পড়বে।

‘এছাড়া নির্বাচন কমিশনেরও বিষয় আছে। এসবের জন্য অবশ্যই সময়ের প্রয়োজন’- যোগ করেন তিনি।প্রসঙ্গত, দশম জাতীয় সংসদের শেষ অধিবেশনের শেষ কার্যদিবস শেষ হয় ৩০ অক্টোবর। এ সংসদের প্রথম অধিবেশন বসেছিল ২০১৪ সালের ২৯ জানুয়ারি। এরপর থেকে ২৩ অধিবেশনে কার্যদিবস ছিল ৪১০টি। অবশ্য ২৩ অধিবেশন শেষ হলেও সংসদের মেয়াদ থাকবে আগামী বছরের ২৮ জানুয়ারি পর্যন্ত।

সূত্র: বিডি২৪লাইভ

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর