বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কোচিং সেন্টারে কনডম, ছাত্রী বলল আমাকে আটকে রেখেছে স্যার

news-image

মাদারীপুরের একটি কোচিং সেন্টারে স্কুলছাত্রীকে তিনদিন আটকে রেখে ধর্ষণ করেছে এক শিক্ষক। ঘটনার পর থেকে পলাতক রয়েছে ওই শিক্ষক।খবর পেয়ে মঙ্গলবার রাতে নির্যাতিত ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। মাদারীপুর শহরের কলেজ রোড এলাকার এক কোচিং সেন্টারে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, শহরের কলেজ রোড এলাকার মজিবুর খানের বাড়ি ভাড়া নিয়ে বিভিন্ন শ্রেণির ছাত্র-ছাত্রীদের কোচিং করায় রফিকুল ইসলাম নামের এক শিক্ষক। কোচিংয়ের সূত্রে ধরে নির্যাতিত ছাত্রীর সঙ্গে পরিচয় হয় রফিকুলের। রোববার শিক্ষক রফিকুল ইসলাম বিয়ের প্রলোভন দেখিয়ে ওই ছাত্রীকে কোচিং সেন্টারের এক রুমে ডেকে নেয়। পরে তাকে আটকে রেখে তিনদিন ধরে ধর্ষণ করে।

মঙ্গলবার রাতে নির্যাতনের শিকার ছাত্রীর চিৎকার শুনতে পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে। এ সময় পালিয়ে যায় কোচিং শিক্ষক রফিকুল।স্থানীয়রা জানান, অভিযুক্ত কোচিং শিক্ষক রফিকুল ইসলাম মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর এলাকার মজিবর বেপারীর ছেলে। কয়েক মাস আগে এখানে কোচিং সেন্টার খুলে বসে রফিকুল।

নির্যাতিত ছাত্রী বলেন, বিয়ের কথা বলে ডেকে এনে তিনদিন ধরে আমার সঙ্গে খারাপ কাজ করেছে রফিক স্যার। কোচিংয়ের সময় আমাকে স্যারের গোপন রুমের মধ্যে আটকে রাখত। কারও সঙ্গে কথা বলতে দিত না। এমনকি আমার মোবাইলও নিয়ে যায় স্যার।

এ বিষয়ে জানতে চাইলে মাদারীপুর সদর থানা পুলিশের ওসি (তদন্ত) সিরাজুল ইসলাম বলেন, নির্যাতিত ছাত্রীকে ইতোমধ্যে উদ্ধার করা হয়েছে। কোচিং শিক্ষক রফিকুল ইসলাম পলাতক রয়েছে। ওই শিক্ষকের কোচিং সেন্টার থেকে কয়েকটি কনডম উদ্ধার করা হয়েছে। ছাত্রীর মেডিকেল পরীক্ষার পরে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি।

এ জাতীয় আরও খবর

আলিয়া ভাটের সুন্দর ত্বকের রহস্য

‘ভিলেন’ হতে চান পূর্ণিমা

ডাক্তারের পরামর্শে রোদ পোহাচ্ছেন ফারিয়া!

আইনি ভিত্তি ছাড়া গণভোট সম্ভব নয়, যমুনায় বসে কায়দা করে আদেশ হয়েছে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

হাসিনার ফেরা নিয়ে যা বলল ভারত

কাউকে আঘাত করতে চাননি শিক্ষামন্ত্রী, বিতর্কিত মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ

বুধবার পরীক্ষা হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা

ফাইনালের আগের ফাইনাল!

৯৮ হাজার টাকায় হজযাত্রী পরিবহনের প্রস্তাব ইউএস-বাংলার

ক্ষতিগ্রস্ত কেউ সহায়তা থেকে বাদ পড়বে না: জ্বালানি প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে শিক্ষামন্ত্রী

হুথি হামলার নিন্দা, সৌদির পাশে পাকিস্তান