মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্বামী হঠাৎ দেখলেন তার বউ গর্ভবতী, বাচ্চার বাবা কে জিজ্ঞেস করতেই অঝোরে কেঁদে উঠলো স্ত্রী….

news-image

মেয়েটাকে বাড়িতে নিয়ে আসলাম।মেয়েটার চোখে চোখ রেখে জানতে চাইলাম –সত্যি কি এই বাচ্চার বাবা আমি?মেয়েটা চুপ করে আছে! কোন উত্তর নেই তার মুখে !!মাথায় হাত বুলিয়ে সাহস দিলাম, ভয় পেয়োনা। আমি তোমাকে ত্যাগ করবোনা, শুধু একজন পুরুষ হয়ে সেই পুরুষেকে ধিক্কার জানাবো, যে আমার স্বপ্নটা পূরণ হতে দেয়নি!মেয়েটার চোখ দিয়ে শুধু তখন জল পড়ছে।

কাঁদতে কাঁদতে হেচকি উঠে গেছে তার। কান্নার আওয়াজ আমার বুকের ভিতরটা তছনছ করে দিচ্ছে। আমি উত্তর পেয়ে গেছি!তবুও তাকে দোষ দিইনি। ভাগ্য বলেই চালিয়ে নিলাম! ওকে এতটাই ভালোবাসি যে, আর ছুঁড়ে ফেলতে পারলাম না!আমি পরিবার থেকে বঞ্চিত হলাম। অন্য অফিসে বদলি হলাম। মেয়েটা কেমন জানি বোবা হয়ে গেছে এখন, ঘরে একা একা মন মরা হয়ে থাকে সারাক্ষণ। কোন কথা বলে না। কাঁদতে কাঁদতে চোখের নিচে কালো দাগ পড়ে গেছে! হঠাৎ এক গভীর রাতে হাউহাউ করে কেঁদে উঠল।

আমি চমকে গেলাম। জেগে দেখি মেয়েটা আমার বুকের উপর মাথা রেখে তার চোখের জলে আমার গেঞ্জি ভিজিয়ে ফেলছে। চোখ মুছে দিয়ে আবার বুকে জড়িয়ে নিলাম। আমি ওকে একটুও ঠকাইনি তবে সে আমাকে ঠকিয়েছে এটাই তার দুঃখ। তবে কোনো বেপার না, আমি ঐ বাঁচ্চা কে নিয়েই স্বপ্ন দেখতে শুরু করলাম!বিয়ের বয়স ৮ মাস হতেই বাচ্চা ভূমিষ্ঠ হলো। দুঃখের বিষয় বাচ্চাটা ছিলো মরা! মেয়েটার জ্ঞান ফেরার পরে যখন জানতে পারলো বাচ্চাটা মারা গেছে, সে তখন গলা ফাটিয়ে চিৎকার করে আমাকে ডাক দিয়ে আবার বেহুশ হয়ে গেলো। তারপর থেকে মেয়েটা আর কথা বলতে পারেনা। এখনো দুজন দুজনকে পাগলের মত ভালবাসি!

বিয়ের বয়স আজ চার বছর, বাবা হওয়ার স্বপ্নটা আর পূরণ হলোনা। তবুও সারাদিন পরিশ্রম শেষে যখন ডিম লাইটের আলো নিভিয়ে মেয়েটা আমার বুকের উপর মাথা রাখে, বিশ্বাস করুন….!!আমি তখন স্বর্গের ছোঁয়া পাই।ভালো থাকুক ভালবাসা!! ভাল থাকুক ভালবাসার মানুষগুলো ভালবাসার কাছে অনেক বড় ভুলও ক্ষমার যোগ্য হয়ে যায়! ভালবাসুন, কিন্তু কিছু গোপন রেখে না।সম্পর্কে জড়িয়ে পরার আগে সব সত্যি বলে দিন,ক্ষমা চেয়ে নিন!! তারপর দেখবেন আপনিই শ্রেষ্ঠ প্রেমিক-প্রেমিকা/স্বামী-স্ত্রী।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক