,

এফডিসিতে মারামারিতে জড়িয়ে পড়লেন নায়িকা পপি ও আমিন খান

news-image

মারামারিতে জড়িয়ে পড়লেন নায়িকা পপি ও আমিন খান। এফডিসির জহির রায়হান কালার ল্যাবে চলছিল তাদের এই মারামারি। পরিচালক সাদেক সিদ্দিকী অদূরে বসে ক্যামেরায় চোখ রেখে দেখছিলেন দৃশ্য।হুট করেই বলে উঠলেন ‘কাট’। আবার দিতে হবে দৃশ্যটি। কিছুক্ষণ পর ফের অস্ত্র হাত প্রস্তুত হলেন পপি। শুরু হলো আবারও মারামারি।

মঙ্গলবার এফডিসিতে গিয়ে দেখা গেলো এমন দৃশ্য। সাদেক সিদ্দিকী পরিচালিত ‘সাহসী যোদ্ধা’ ছবির শেষ লটের শুটিং চলছে এখানে। আমিন খান ও পপি অংশ নিয়েছেন শুটিংয়ে। পপির পরনে কালো প্যান্ট ও কালো জ্যাকেট আর সুটেট বুটেক আমিন খান।ছবিটি নিয়ে পপির কাছে জানতে চাইলেন তিনি বলেন,‘অ্যাকশন দৃশ্যের শুটিং করছি। দেখতেই পাচ্ছেন কতটা পরিশ্রম করতে হচ্ছে। আমরা সবাই মিলে চেষ্টা করছি ভালোভাবে কাজটি শেষ করতে। পরিচালক অনেক সুন্দরভাবে ছবিটি করছেন।’

আমিন খানের যাওয়া মাত্রই তিনি হেসে দিয়ে বলেন,‘আমরা সবাই অনেক পরিশ্রম করছি। এ ধরনের অ্যাকশন দৃশ্যের শুটিং অনেক ঝুঁকিপূর্ণ। কিন্তু আমরা সবাই অনেক আনন্দ নিয়েই কাজটি করছি।’ছবিটি নিয়ে পরিচালক সাদেক সিদ্দিকী বলেন, ‘আমরা এরই মধ্যে ছবির প্রায় সব কাজ শেষ করেছি। দুটি অ্যাকশন দৃশ্য ও দুটি গানের শুটিং বাকি রয়েছে। গতকাল থেকে আমরা শুরু করেছি ছবির শেষ মারামারির শুটিং।

আগামীকাল পযন্ত এখানে কাজ করার কথা রয়েছে। এরপর দুদিন শুটিং করব ৩০০ ফিট এলাকায়। আশা করছি এরই মধ্য দিয়ে এই পর্যায়ের কাজ শেষ হবে। বাকি থাকবে ছবির গানের শুটিং।’এছাড়াও কক্সবাজারে ছবিটির শুটিং করার কথা ভাবছেন পরিচালক। আগামী সপ্তাহে গানের শুটিং শুটিং নিয়ে কক্সবাজার যাওয়া হতে পারে বলে জানান তিনি।‘সাহসী যোদ্ধা’য় আরও অভিনয় করছেন ইমন, শিরিন শিলা, অভি, রিপা, ফরহাদ, সুব্রত, রেবেকা, ববি, সাহেলা, বাবলু, হেলাল খানসহ অনেকেই।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর