,

আইপিএলে একই জার্সিতে দেখা যাবে না সাকিব-ধাওয়ানকে

news-image

বাংলাদেশের বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান আর ভারতের বিধ্বংসী ওপেনার শিখর ধাওয়ান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) গত আসরে একই জার্সিতে খেলেছিলেন। ওই আসরে সাকিবকে কিনে নিয়েছিল সানরাইজার্স হায়দারাবাদ। দুজনের মধ্যে বেশ বন্ধুত্বও জমে গিয়েছিল। কিন্তু এবার দলীয় দিক দিয়ে তাদের মাঝে ছেদ পড়তে যাচ্ছে।

আগামী আইপিএলের দ্বাদশ আসরে একই দলে একসাথে দেখা যাবে না দুই দেশের দুই বড় তারকাকে। কারণ ১১ বছর পর হায়দারাবাদ ছেড়ে দিল্লি ডেয়ারডেভিলসে পাড়ি জমাচ্ছেন ধাওয়ান। দিল্লির হয়েই আইপিএলের প্রথম আসরে খেলতে নামেন ধাওয়ান। এরপর মুম্বাই ইন্ডিয়ান্স, ডেকান চার্জাস হয়ে সানরাইজার্স হায়দারাবাদে যোগ দেন তিনি। ২০১৩ সালে ৫ কোটি ২০ লাখ রুপিতে ধাওয়ানকে দলে নেয় হায়দারাবাদ।

কিন্তু গত আসরে হায়দরাবাদের দেওয়া পারিশ্রমিকের অংক নিয়ে প্রশ্ন তুলেন ধাওয়ান। ওই অর্থের পরিমাণে মোটেও খুশী নন তিনি। তাই আসন্ন আসরে ধাওয়ানকে আর দলে রাখতে চাইছে না হায়দারাবাদ। যে কারণে তিন ক্রিকেটারের বিনিময়ে ধাওয়ানকে দিল্লি ডেয়ারডেভিলসের সঙ্গে বিনিময় করেছে ফ্র্যাঞ্চাইজিটি। ধাওয়ানের বিনিময়ে হায়দরাবাদে আসা তিন ক্রিকেটার হলেন বিজয় শংকর, অভিষেক শর্মা এবং শাহবাজ নাদিম।

সানরাইজার্স হায়দারাবাদের হয়েই আইপিএল ক্যারিয়ারে সবচেয়ে বেশি রান করেছেন ধাওয়ান। ৯১ ইনিংসে ৩৫.০৩ গড়ে ২৭৬৮ রান করেছেন তিনি। সর্বশেষ আসরে ৩৫.৫০ গড়ে ৪৯৭ রান ‌উঠেছিল ধাওয়ানের ব্যাটে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর