,

গাছগুলোর কি অপরাধ ছিল?

news-image

লক্ষ্মীপুরে রাতের আঁধারে প্রবাস ফেরত এক ব্যক্তির বিভিন্ন প্রজাতির ৭০টি ফলজ গাছের চারা কেটে ফেলা হয়েছে। মঙ্গলবার রাতের কোনো এক সময় সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের পূর্ব বশিকপুর গ্রামে এ ঘটনা ঘটে।্আজ বুধবার সকালে গাছগুলো কাটা অবস্থায় দেখে ক্ষতিগ্রস্ত ইসমাইল হোসেন বাকরুদ্ধ হয়ে পড়েন। খবর পেয়ে বশিকপুর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) আবুল কালাম ও দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মুজিবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।

জানা গেছে, উপজেলার পূর্ব বশিপুর গ্রামের ইসমাইল হোসেনের সঙ্গে তার চাচাতো ভাই সোহেল রানাদের জমির বিরোধ চলে আসছে। সোহেল একই গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে। বিরোধীয় ওই জমির মালিকানা নিয়ে লক্ষ্মীপুর আদালতে একটি মামলা হয়। সম্প্রতি ওই মামলায় ইসমাইলের পক্ষে রায় আসে। ঘটনার সময় দূর্বৃত্তরা আম, লিচু, পেয়ারা, সুপারি ও নারিকেলসহ বিভিন্ন প্রজাতির ৭০টি ফলজ গাছের চারা কেটে ফেলে।ইসমাইল হোসেন জানান, আমার গাছের চারাগুলোর কি অপরাধ ছিল? জমির পূর্ব শত্রুতা নিয়ে সোহেল লোকজন দিয়ে চারাগুলো কেটে ফেলেছে বলে ধারণা করছি। এ বিষয়ে আমি আইনের আশ্রয় নেবো।

অভিযোগ অস্বীকার করে সোহেল রানা বলেন, আমি পরিবারসহ সিলেটে থাকি। কে বা কারা গাছের চারা কেটেছে তা আমার জানা নেই।দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক মুজিবুর রহমান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে এ ঘটনায় আমাদের কাছে কেউ অভিযোগ করেনি।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর