সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

‘মদ, সিগারেট খাই বলে আমি খারাপ মা নই’

news-image

এক হাতে সিগারেট। আর এক হাতে ওয়াইনের গ্লাস। আর পরনে বিকিনি। পরিবারের সঙ্গে গোয়ায় ছুটি কাটাতে গিয়ে এমনই এক ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন অভিনেত্রী শ্বেতা সালভে। আর তাতেই তীব্র ট্রোলিংয়ের সম্মুখীন হতে হল অভিনেত্রীকে।তবে চুপচাপ শুনে হজম করলেন না শ্বেতা। ট্রোলড হওয়ার পরক্ষণেই যোগ্য জবাবটিও দিলেন অভিনেত্রী।

শ্বেতার এই ছবিটির কমেন্ট বক্স জুড়ে শুধুই আক্রমণ আর আক্রমণ। তীব্র সমালোচনার ঢেউ উঠেছে সোশ্যাল মিডিয়ায়। কেউ সোজা কমেন্টবক্সে ‘ছি ছি’ লিখে দিয়েছেন।কেউ লিখেছেন, এ ছবি তাঁর কন্যার জন্য একটি জঘন্য উদাহরণ। কেউ আবার তাঁকে ব্যক্তিগত ভাবে সরাসরি ইনস্টাগ্রামে মেসেজ করে জানিয়েছেন যে, তিনি খারাপ মা। নির্লজ্জ মহিলাও লিখেছেন কেউ কেউ।

তবে সচরাচর এই বিষয়গুলিকে পাত্তা দেন না শ্বেতা। কিন্তু, একটি বিশেষ কারণে এর জবাব দেওয়াটা জরুরি বলে লিখেছেন অভিনেত্রী। ছবিটি আর এক বার পোস্ট করে অভিনেত্রী লিখেছেন, ‘হ্যাঁ, আমি মদ খাই আর সিগারেটও খাই। আমি একজন সৎ মানুষ আর এ রকম ভাবেই আমার জীবন কাটাই। কিন্তু তার মানে এই না যে আমি বদ মানুষ। তার মানে এই না যে, আমি খারাপ মা।’নিজের মা-বাবার কথাও তুলে ধরেছেন অভিনেত্রী। বলেছেন, ‘আমার মা-বাবা আমাকে অনেক আগেই শিখিয়েছেন, কোনটা খারাপ আর কোনটা ভাল? ওঁরাও মদ খান, সিগারেট খান। আর তার পাশাপাশিই খুব সুন্দর ভাবে আমাকে আর আমার ভাইকে মানুষ করেছেন ওঁরা।’

এখানেই খ্যান্ত হননি অভিনেত্রী। প্রশ্নচিহ্নও ছুঁড়ে দিয়েছেন ট্রোলারদের উদ্দেশ্যে। শ্বেতার সোজা প্রশ্ন, ‘আমাকে কি জীবনটা নষ্ট করতে দেখেছেন? নাকি আমাকে বেকার বলে মনে হচ্ছে? আমার সন্তানকে আমি অবহেলা করি বলে মনে হয় আপনাদের?’যৌনকর্মীদের প্রসঙ্গও টেনে এনেছেন শ্বেতা। লিখেছেন, ‘পরিবারের জন্য দু’বেলা দুমুঠো ভাত জোটাতে শরীর বিক্রি করতে হয় যৌনকর্মীদের। তার মানে কি তাঁরা খারাপ মানুষ? তাঁদের ছেলেমেয়েদের পড়াশোনাও তো হয় সেই পয়সা থেকেই।’

তিনি যে অভিনেত্রী সে কথাও নেটপাড়ার লোকজনকে মনে করে দিয়েছেন শ্বেতা। তিনি লিখছেন, ‘আমি অভিনেত্রী, নৃত্যশিল্পী, সঙ্গে একজন উদ্যোগপতিও। দেশের দুটো বড় শহরে থেকে আমাকে কাজ করতে হয়। আমার আক্রমণাত্মক হয়ে ওঠার বিষয়টা ঝুঁকির মনে হতে পারে, কিন্তু কখনও আমার ক্ষমতা নিয়ে প্রশ্ন করবেন না।’ডান্স ইন্ডিয়া ডান্স, ঝলক দিখলাজা, খতরো কে খিলাড়ি- এই রিয়্যালিটি শোগুলিতে দেখা গিয়েছিল শ্বেতা সালভেকে। ‘কহি কিসি রোজ’, ‘হিপ হিপ হুররে’, ‘লেফ্ট রাইট লেফ্ট’-এর মতো হিট সিরিয়ালগুলিতেও শ্বেতার অভিনয় প্রশংসিত হয়েছিল দর্শকমহলে। ‘দিল তো বাচ্চা হ্যয় জি’-র মতো হিট ছবি ছাড়াও করেছেন বেশ কিছু সিনেমা।

২০১২ সালে দীর্ঘ দিনের বন্ধু হরমিত শেঠিকে বিয়ে করেন শ্বেতা। ২০১৬ সালে জন্ম হয় তাঁদের মেয়ের। ইনস্টাগ্রামে তিনি নিয়মিত। তবে সিনেমা বা টিভি সিরিয়ালে আজকাল সে ভাবে দেখা যায় না অভিনেত্রীকে। সূত্র: আনন্দবাজার

এ জাতীয় আরও খবর

দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়

হলিউড অভিনেতার ইসলাম গ্রহণের গুঞ্জন

চাপে পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

ঢাকায় মঙ্গলবার ১১ দলের বিক্ষোভ সমাবেশ ঘোষণা

মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্যসহ ৯ খাতে সমঝোতা : দুই দেশের শীর্ষ বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদ্‌যাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

নতুন মামলায় সাবেক এমপি তুহিন ও মহিলা লীগ নেত্রী রোকেয়া জামাল গ্রেপ্তার দেখানোর আদেশ

পাহাড়ি ঢলে ঘর ভেঙে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

সংসদে সবাইকে আম উপহার দিলেন জামায়াত আমির

দেশে নিবন্ধিত গণমাধ্যম প্রায় দুই হাজার : তথ্যমন্ত্রী

ছাত্রলীগ ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা

আদালতে বিচারককে উদ্দেশ করে বিতর্কিত মন্তব্য ইনুর