,

এবার সংলাপ চেয়ে প্রধানমন্ত্রীকে এরশাদের চিঠি

news-image

সম্মিলিত জাতীয় জোটের পক্ষ থেকে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ সংলাপে বসার আগ্রহ প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে চিঠি পাঠিয়েছেন।

বুধবার জাপা চেয়ারম্যানের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভ রায় এ চিঠি নিয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে যান।বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, সম্মিলিত জাতীয় জোটের পক্ষ থেকে সংলাপ চেয়ে একটি চিঠি প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার পিএস-১ এর কাছে পৌঁছে দেয়া হয়েছে।

এর আগে একই রকম চিঠি দিয়েছিলেন নবগঠিত জাতীয় ঐক্যফন্টের পক্ষে গণফোরাম সভাপতি সিনিয়র আইনজীবী ড. কামাল হোসেন এবং যুক্তফ্রন্টের চেয়ারম্যান ও বিকল্পধারার সভাপতি সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী।

এর প্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের সঙ্গে সংলাপে বসতে সম্মতি জানান। বৃহস্পতিবার (১ নভেম্বর) সন্ধ্যায় জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনের নেতৃত্বে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৬ সদস্যের প্রতিনিধি দল গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংলাপে অংশ নেবেন।

এছাড়া আগামী ২ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে বিকল্পধারা বাংলাদেশের সঙ্গে সংলাপে বসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপের আগ্রহ জানিয়ে বুধবার চিঠি দিলেন জাপা চেয়ারম্যান এইচএম এরশাদ।

 

www.jagonews24.com

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর