,

সংলাপ নিয়ে আশাবাদী আওয়ামী লীগ

news-image

নিউজ ডেস্ক : জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে হতে যাওয়া সংলাপ নিয়ে আশাবাদী ক্ষমতাসীন আওয়ামী লীগ। দলটি চায়- সংলাপ ফলপ্রসূ হোক এবং সকলেই নির্বাচনে অংশ নিক। আওয়ামী লীগের নেতারা চান প্রতিযোগিতার মাধ্যামে নির্বাচনে অংশ নিয়ে জয়লাভ করলে এবং সরকার গঠন করলে সে সরকার নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারবে না।

সংলাপকে কেন্দ্র করে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয় ও এর আশেপাশের এলাকা স্বরগরম হয়ে উঠেছে। মঙ্গলবার বিকেলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান, মাহবুব উল আলম হানিফ, কেন্দ্রীয় নেতা মুকুল বোসসহ আরও কিছু কেন্দ্রীয় নেতা অফিসে যান। কেন্দ্রীয় নেতাদের সঙ্গে সাক্ষাৎ এবং সংলাপের বিষয়ে অগ্রগতি জানতে কয়েকশ নেতাকর্মী জড়ো হন সেখানে। জড়ো হওয়া আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে একটা উৎফুল্ল ভাব। তারা জটলা করে সংলাপসহ মনোনয়ন ও রাজনীতি নানা বিষয়ে আলোচনা করছেন। তাদের কথায় বোঝা যায় যে, তারাও চায়- সংলাপ সফল হোক।

সংলাপের মাধ্যমে সঙ্কটের সমাধান হবে বলে আশাবাদ ব্যক্ত করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, সংলাপের উত্তাপে সঙ্কটের বরফ গলবেই। তারা যেটিকে সঙ্কট বলছে, আমরা সেটিকে সঙ্কট মনে করি না। আলাপ-আলোচনার মধ্য দিয়ে অনেক সঙ্কটই সমাধান হয়ে যায়।

সংলাপে কোন কোন ইস্যুতে আলোচনা হবে- জানতে চাইলে তিনি বলেন, ঐক্যফ্রন্ট চিঠির সঙ্গে ওনাদের সাত-দফা দাবি এবং ১১টি লক্ষ্যের কপি সংযুক্ত করে দিয়েছেন। এসব নিয়েই আলোচনা হবে। তবে সাত-দফার মধ্যে কয়েকটি দফা আছে যা সংবিধান সম্পর্কিত। দুই-একটি আছে আইন-আদালতের সঙ্গে সম্পর্কিত। আর দুই-একটি আছে নির্বাচন কমিশন সম্পর্কিত। আলোচনায় বসলে অবশ্যই কোনো না কোনো উপায় বের হয়ে আসবে।

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আবদুর রহমান এক প্রশ্নের জবাবে বলেন, সংলাপের আয়োজনটাই রাজনীতিতে একটি ইতিবাচক দিক। তিনি বলেন, আমি ব্যক্তিগতভাবে আশাবাদী। তারা কিছু বিষয়ে ছাড় দিলে অবশ্যই সংলাপ ফলপ্রসূ হবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ওনাদের ৭ দফা মানার বাস্তব অবস্থা কিন্তু নেই। যেহেতু ড. কামাল হোসেন একজন সংবিধান বিশেষজ্ঞ, তাই সংবিধানকে সমুন্নত রেখে কতটুকু কী করা যায় সেটাও তিনি দেখবেন।

আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মুকুল বোস এক প্রশ্নের জবাবে বলেন, সংলাপের মূল বিষয হলো একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন। যেহেতু প্রধানমন্ত্রী তাদের ডেকেছেন আশা করি অবশ্যই একটা ভালো ফলাফল পাওয়া যাবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শুধু মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী দলগুলোর সঙ্গে সংলাপ হবে।জাগো নিউজ

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর