,

দামি গাড়ি নিয়ে প্রেমের প্রস্তাব, কিন্তু পরের কাণ্ড অভাবনীয়! (ভিডিও)

news-image

অনলাইন ডেস্ক : টাকা, গাড়ি ও দামি গিফট। এত কিছু দিয়ে যুবক ভেবেছিলেন হয়তো নিজের পছন্দের মানুষটির মন জিততে পারবেন। কিন্তু পরের কাণ্ড অভাবনীয়।

খবর অনুযায়ী, সম্প্রতি চীনে একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা গেছে, ল্যামবোরগিনি করে এক যুবক রাস্তায় অপেক্ষা করছেন। আশেপাশের গোটা এলাকা সাজিয়ে রেখেছেন তিনি। কিছুক্ষণ পরেই নিজের পছন্দের মানুষটিকে আসতে দেখে, তার সামনে হাঁটু গেড়ে বসে প্রেম প্রস্তাব দেন ওই যুবক।

কিন্তু তারপরেই বিচিত্র কাণ্ড ঘটল। দামি গিফট, গাড়ি দেখেও ওই যুবকের প্রেমের প্রস্তাবে সাড়া দিলেন না সেই যুবতী। এরপরেই ওই যুবক জোরাজুরি শুরু করেন। রেগে গিয়ে ওই তরুণী তাঁর বান্ধবীকে নিয়ে সেখান থেকে চলে যান।

স্বাভাবিকভাবেই রেগে যান ওই যুবক। গিফটের প্যাকেটগুলো নিজের বন্ধুদের দিকেই ছুঁড়ে মারতে থাকেন তিনি। তেড়ে গিয়ে মারতে যান সবাইকে। অনেক কষ্টে শান্ত করা হয় তাঁকে। ওই যুবক কিংবা যুবতীর নাম, পরিচয় জানা যায়নি। তবে ঘটনাস্থলে উপস্থিত কেউ একজন গোটা ঘটনার ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেন। মুহূর্তেই ভাইরাল হয়ে যায় এটি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর