,

জসলিনকে নিজেই বিয়ে দেবেন অনুপ!

news-image

বিনোদন ডেস্ক : বিগ বস ১২-এর প্রিমিয়ারে ২৮ বছরের জসলিন মাথুরকে প্রেমিকা হিসেবে পরিচয় দিয়েছিলেন ভজন কিং অনুপ জালোটা। কিন্তু, বিগবসের ঘর থেকে বেরিয়েই ১৮০ ডিগ্রি ঘুরে গেছেন অনুপ। এক সাক্ষাৎকারে দাবি করেছেন যে জসলিন শীষ্যর বেশি কিছু নয়। আর এর মাঝেই শোনা যাচ্ছে যে অনুপ নাকি জসলিনের কন্যাদানও করবেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অনুপ বলেন, আসলে আমাদের সম্পর্কটা লোকে বুঝতে পারেনি। আমাদের কোনও লাভ স্টোরি নেই। ও আমার ছাত্রী আর আমি ওর শিক্ষক। কোনও ধরনের প্রেমঘটিত বা শারীরিক সম্পর্ক নেই আমাদের মধ্যে।

তিনি আরও বলেন, জসলিনের পরিবারকে অনেকদিন ধরে চিনি। ওর বাবা আমার অনেকদিনের বন্ধু। একাধিকবার ওদের বাড়িতে বা এয়ারপোর্টে দেখা হয়েছে। কিন্তু, জসলিন আর আমি আলাদা করে দেখা করার তেমন সুযোগ পাইনি কখনও।

এই সাক্ষাৎকারেই অনুপ জানিয়েছেন যে জসলিনের কন্যাদান করবেন। জসলিনের বাবা কেশর মাথুরও সেই অনুমতি নাকি অনুপকে দিয়েছেন।

গত দু’মাস ধরে জসলিনের সঙ্গে সম্পর্ক নিয়ে বেশ চর্চায় রয়েছেন অনুপ। আর এখন তিনি দাবি করছেন যে বিগবসের ঘরে যা যা হয়ে থাকে তার সবটাই স্ক্রিপ্ট মেনে হয়। এই প্রসঙ্গে অনুপ বলেন, বিগ বস একটা স্ক্রিপ্টেড শো। জসলিন আমায় জুটি হিসেবে যাওয়ার অফার দিয়েছিল।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর