,

কাদের সিদ্দিকীর সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক

news-image

নিজস্ব প্রতিবেদক : কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর সঙ্গে বৈঠক করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার রাতে রাজধানীর মোহাম্মদপুরের কাদের সিদ্দিকীর বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

দেড় ঘন্টার এ বৈঠকে দেশের রাজনৈতিক পরিস্থিতি ও আওয়ামী লীগের সঙ্গে জাতীয় ঐক্যফফ্রন্টের সংলাপের বিষয়বস্তু তুলে ধরেন বিএনপি মহাসচিব। এ সময়ে তিনি জাতীয় স্বার্থে কাদের সিদ্দিকীর আবদান ও ভূমিকার প্রশংসা করেন এবং জাতীয় ঐক্যফ্রন্টে তার অংশগ্রহণের বিষয়েও অনুরোধ জানান বলে জানা গেছে।

এ বিষয়ে কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান জানান, বিএনপি মহাসচিবের সঙ্গে তাদের হৃদ্যতাপূর্ণ বৈঠক হয়েছে। বৈঠকে বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি ছাড়াও সরকারের সঙ্গে সংলাপের বিষয়ে দুই নেতা আলোচনা করেন। এ সময়ে কৃষক শ্রমিক জনতা লীগের পক্ষ থেকে এই উদ্যোগকে স্বাগত জানানো হয়। জাতীয় ঐক্যফ্রন্টে যোগদানের বিষয়ে আগামী দুই একদিনের মধ্যে তাদের সিদ্ধান্ত জানানো হবে বলেও হাবিবুর রহমান জানান।

এদিকে জাতীয় ঐক্যফফ্রন্টের যোগদান করতে লিখিত আবেদন করেছেন ড. নূরুল আমিন বেপারীর নেতৃত্বাধীন বিকল্পধারার একটি অংশ। আজ আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে তারা ঐক্যফ্রন্টে যোগদানের ঘোষণা দেন।

এ বিষয়ে দলের মহাসচিব অ্যাডভোকেট শাহ আহমেদ বাদল বলেন, ‘বিকল্পধারাকে জাতীয় ঐক্যফ্রন্টে অন্তর্ভূক্ত করতে ঐক্যফ্রন্টের চার নেতাকে চিঠি দিয়েছি। এর প্রেক্ষিত তাদেরকে জাতীয় ঐক্যফ্রন্টে অন্তর্ভূক্ত করা হয়েছে।’ দৈ.আ.স

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর