,

যে কারণে নিককে বেছে নিয়েছেন প্রিয়াঙ্কা!

news-image

বিনোদন ডেস্ক : বলিউড ও হলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া ও মার্কিন পপতারকা নিক জোনাসের মধ্যে বন্ধুত্ব থেকে হয়েছে প্রেম। প্রেম থেকে পরিণয়ের দিকে এগোচ্ছে সম্পর্ক। এরই মধ্যে গত আগস্ট মাসে এই প্রেমিকযুগলের আনুষ্ঠানিকভাবে বাগদান হয়ে গেছে। তাই এখন আর আগের মতো সম্পর্ক নিয়ে তাঁদের লুকোচুরি করতে হয় না। প্রেম-ভালোবাসা নিয়ে কথা বলতেও দ্বিধা নেই এই কপোত-কপোতীর।

নিজের চেয়ে ১১ বছরের ছোট নিকের সঙ্গে প্রেমে কেন জড়ালেন প্রিয়াঙ্কা, তা নিয়ে জল ঘোলা কম হয়নি। বিভিন্ন সময়ে ভক্তরা প্রিয়াঙ্কার এই প্রেমে মজার কারণ জানতে চেয়েছেন, কিন্তু ৩৬ বছর বয়সী প্রিয়াঙ্কা ২৫ বছরের বয়সী নিকের সম্পর্কে মুখ খোলেননি। তবে এবার নিকের প্রেমে পড়ার কারণ প্রিয়াঙ্কা চোপড়া নিজেই ব্যাখ্যা করেছেন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এক অনুষ্ঠানে জনসমক্ষে নিকের সঙ্গে সম্পর্কে জড়ানোর পেছনের কথা প্রিয়াঙ্কা বলেছেন বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া বলেন, ‘তিনি এমন একজন হবেন, যিনি আপনাকে সম্মান করবেন। তার মানে এই নয় যে আপনার জন্য তিনি কফি বানাবেন। কিন্তু কেউ একজন, যিনি কঠোর পরিশ্রম করেন আপনার জন্য।’ আর এমন সব গুণ খুঁজে পাওয়ায় নিকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছেন বলে মনে করেন প্রিয়াঙ্কা।

বলিউড ও হলিউড তারকা প্রিয়াঙ্কা বলেন, ‘যদি আপনার কাজ গুরুত্বপূর্ণ হয়, তিনি সেটাকে সম্মান করবেন। অথবা যদি তাঁর কাছে পছন্দটা গুরুত্বপূর্ণ হয়, তবে তিনি সেটাই করবেন। আর তা হচ্ছে সম্মান এবং তা অবিশ্বাস্য রকম করতে হবে। সবকিছুই সহজ হয়, যদি আপনাদের বুদ্ধিমত্তার জন্য পরস্পরের প্রশংসা করতে পারেন। যেহেতু একে অন্যকে বিশ্বাস করেন, সেহেতু পরস্পরকে সন্দেহের সুযোগটাও দেওয়া উচিত।’

এর আগে এই প্রেমিকযুগলের ঘনিষ্ঠজনদের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, আগামী ২ ডিসেম্বর যোধপুরে ধুমধাম করে তাঁদের বিয়ে হবে। প্রিয়াঙ্কা চোপড়া নিউইয়র্ক থেকে উড়ে যাবেন যোধপুরে। যোধপুরের বিখ্যাত বিয়ের ভেন্যু উমেদ ভবন প্যালেসে হবে তাঁদের বিয়ে এবং অন্যান্য অনুষ্ঠান। ৩০ নভেম্বর থেকে শুরু হবে বিয়ের উৎসব। আর তা চলবে তিন দিন। বিয়ে ঘিরে এরই মধ্যে দুই পরিবারে শুরু হয়ে গেছে চূড়ান্ত প্রস্তুতি। অনুষ্ঠানে বড়জোর শ দুয়েক অতিথিকে আমন্ত্রণ জানানো হবে। তাঁদের মধ্যে থাকবেন প্রিয়াঙ্কা আর নিকের ঘনিষ্ঠ বন্ধু ও স্বজনেরা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর