সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কোহলির কাছে যা চাইলেন শোয়েব আখতার

news-image

স্পোর্টস ডেস্ক।। বিরাট কোহলি একের পর এক সেঞ্চুরি হাঁকিয়ে যাচ্ছেন। কোথায় গিয়ে থামবেন সেটা কেউ জানে না। তবে এ ভারতীয় ক্রিকেটারের প্রতি ১২০ টি সেঞ্চুরি চাইলেন পাকিস্তানের কিংবদন্তি পেসার শোয়েব আখতার!

পাকিস্তানের এই গ্রেট পেসার ভারতীয় সেনসেশনের ব্যাটে ১২০টি সেঞ্চুরি দেখতে চান। শোয়েব আখতারের বেধে দেয়া এই লক্ষ্য পূরণ করতে পারলে বিরাট কোহলি শুধু শচীন টেন্ডুলকারকেই নয়, নিজেকে নিয়ে যাবেন অন্য উচ্চতায়।

ক্রিকেটের ইতিহাসে ১০০ সেঞ্চুরি করে সবার ওপরে রয়েছেন ভারতের আরেক গ্রেট ক্রিকেটার শচীন টেন্ডুলকার। শোয়েব আখতারের প্রত্যাশা, যেভাবে খেলে যাচ্ছেন এবং একের পর এক সেঞ্চুরি করছেন বিরাট কোহলি, তাতে তিনি শচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে যেতে পারবেন।

বিরাট কোহলি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম তিন ওয়ানডেতে টানা তিনটি সেঞ্চুরি করেন। যদিও চতুর্থ ম্যাচে এসে কুমার সাঙ্গাকারার রেকর্ডটা স্পর্শ করতে পারেননি। আউট হয়ে গেছেন সেঞ্চুরির আগেই। তবুও বিশাখাপত্মমে ১৫৭ রান করার পথে ওয়ানডে ক্রিকেটে দ্রুততম ব্যাটসম্যান হিসেবে ১০ হাজার রান করার কীর্তি গড়েন। শচীনের চেয়ে ৫৪ ইনিংস কম খেলেও এই কৃতিত্ব গড়েন তিনি।

পুনেয় পরের ম্যাচেও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বিরাট শতরান করেন কোহলি। এরপরই তার গুণমুগ্ধ শোয়েব আখতার টুইটারে বিরাটের প্রশংসা করে পোস্ট দেন। সেখানে ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ লিখেছেন, ‘গুয়াহাটি, বিশাখাপত্মম, পুণে- প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে টানা তিন সেঞ্চুরি করে ফেলল কোহলি। কী দুর্দান্ত রান-মেশিন ও! এভাবেই চালিয়ে যাও। তোমার জন্য ১২০ সেঞ্চুরির টার্গেট বেধে রাখলাম।’

এখনও পর্যন্ত টেস্ট এবং ওয়ানডে ফরম্যাট মিলিয়ে কোহলির রয়েছে ৬২টি সেঞ্চুরি। এর মধ্যে টেস্টে রয়েছে ২৪টি সেঞ্চুরি। একদিনের ক্রিকেটে রয়েছে বাকি ৩৮টি সেঞ্চুরি। ক্যারিয়ারে মোট সেঞ্চুরির তালিকায় বিরাট এখন জাক কালিসের সঙ্গে যুগ্মভাবে রয়েছেন চারে। কালিসেরও রয়েছে ৬২টি সেঞ্চুরি।

বিরাটের আগে সচিন ছা়ড়া রয়েছেন শুধু রিকি পন্টিং (৭১ সেঞ্চুরি) ও কুমার সঙ্গাকারা (৬৩ সেঞ্চুরি)। ওয়ানডে ক্রিকেটে শেষ ১৫ ইনিংসে ৭টি সেঞ্চুরি করেছেন কোহলি। এই ম্যাচগুলোয় ১২২.৫৫ গড়ে করেছেন ১,৩৪৮ রান। রয়েছেন দুরন্ত ছন্দে।

এ জাতীয় আরও খবর

দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়

হলিউড অভিনেতার ইসলাম গ্রহণের গুঞ্জন

চাপে পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

ঢাকায় মঙ্গলবার ১১ দলের বিক্ষোভ সমাবেশ ঘোষণা

মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্যসহ ৯ খাতে সমঝোতা : দুই দেশের শীর্ষ বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদ্‌যাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

নতুন মামলায় সাবেক এমপি তুহিন ও মহিলা লীগ নেত্রী রোকেয়া জামাল গ্রেপ্তার দেখানোর আদেশ

পাহাড়ি ঢলে ঘর ভেঙে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

সংসদে সবাইকে আম উপহার দিলেন জামায়াত আমির

দেশে নিবন্ধিত গণমাধ্যম প্রায় দুই হাজার : তথ্যমন্ত্রী

ছাত্রলীগ ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা

আদালতে বিচারককে উদ্দেশ করে বিতর্কিত মন্তব্য ইনুর