,

চুম্বন দিয়ে শুরু (ভিডিও)

news-image

বিনোদন ডেস্ক : বলিউড তারকা সাইফ আলি খানের মেয়ে তিনি। নাম সারা আলি খান। জন্মসূত্রেই তিনি তারকা। তাই হরহামেশাই আলোচনায় থাকতেন। বাবা-মার পথ ধরা সারা আলি খানও আত্মপ্রকাশ করছেন সিনেমা জগতে। মুক্তির অপেক্ষায় রয়েছে তার প্রথম সিনেমা ‘কেদারনাথ’।

সোমবার (২৯ অক্টোবর) প্রকাশ হয়েছে ‘কেদারনাথ’ সিনেমার টিজার। চমকপ্রদ এই টিজারে সারাকেও দেখা গেছে দারুণ রূপে। তার সঙ্গে ছিলেন সিনেমার নায়ক সুশান্ত সিং রাজপুত।

টিজারে সিনেমার কয়েকটি চুম্বক অংশ তুলে ধরা হয়েছে। তবে একটি দৃশ্য নিয়ে অনেক আলোচনা হচ্ছে। সেটা হচ্ছে সারা ও সুশান্তের চুম্বন দৃশ্য। সুশান্তের জন্য এটা নতুন কিছু নয়। তবে সারা আলি খানের ক্ষেত্রে এটাই প্রথম পর্দায় চুম্বন। অর্থাৎ চুম্বন দিয়েই শুরু হলো সারার ফিল্ম ক্যারিয়ার।

ভারতের উত্তরাখন্ডের গৌরি কুণ্ড থেকে কেদারনাথের পথে ১৪ কিলোমিটারের তীর্থযাত্রাকে ঘিরে আবর্তিত হয়েছে ‘কেদারনাথ’ সিনেমার গল্প। দেবতা শিবের দুই হাজার বছরের পুরনো মন্দির আছে কেদারনাথে। ২০১৩ সালের জুনে পাহাড়-পর্বত বেয়ে ধেয়ে আসা সুনামিতে সেখানে প্রায় এক লাখ মানুষের প্রাণহানি ঘটে। এই ঘটনা উঠে আসবে সিনেমায়। এতে সুশান্ত সিং রাজপুত অভিনয় করেছেন মনসুর ও সারা অভিনয় করেছেন মুক্কু চরিত্রে।

কেদারনাথ সিনেমার পোস্টার

শুধু টিজারই নয়, সম্প্রতি প্রকাশ করা হয়েছে ‘কেদারনাথ’ সিনেমার প্রথম পোস্টার। এটি শেয়ার করে সারা আলি খান তার সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, কোনো ট্র্যাজেডি নয়, কোনো প্রাকৃতিক রোষ নয়, কোনো ঐশ্বরিক ক্ষমতা ভালোবাসার শক্তিকে পরাজিত করতে পারবে না! দেখুন ‘কেদারনাথ’-এর অফিসিয়াল পোস্টার।

‘কেদারনাথ’ সিনেমাটি পরিচালনা করেছেন অভিষেক কাপুর। আগামী ৭ ডিসেম্বর সিনেমাটি মুক্তি পাবে।

দেখুন ‘কেদারনাথ’-এর টিজার:

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর