,

বিপিএল নিয়ে আশরাফুলের বিশেষ টার্গেট

news-image

ফিক্সিংয়ের দায়ে পাঁচ বছরের জন্য নিষিদ্ধতা কাটিয়ে মাঠে ফিরেছেন মোহাম্মদ আশরাফুল। তবে জাতীয় দলের হয়ে এখনও মাঠে নামতে দেখা যায়নি তাকে। কিন্ত জাতীয় দলে ফিরতে চান চান এই তারকা খেলোয়াড়। এজন্য তিনি বিপিএলকে প্লাটফর্ম হিসেবে ভাবছেন। নিজেকে প্রমাণের সেরা সুযোগ বিপিএল বলে মন্তব্য করেছেন আশরাফুল।

তিনি বলেন,আমি বিপিএলে চিটাগং ভাইকিংসের হয়ে খেলার জন্য মুখিয়ে ছিলাম। কারণ, আমি জাতীয় দলে ফিরতে চাই। সেজন্য বিপিএলের আসরটি অনেক গুরুত্বপূর্ণ আমার কাছে।তিনি আরও বলেন, বিপিএল ভাইকিংসের হয়ে প্রথম রাউন্ডে ১২টা ম্যাচ পাব। সেখানে ৫-৬ টাতে ম্যাচ উইনিং পারফরমেন্স করতে পারলে হয়তো আমার জন্য জাতীয় দলে আসা আরো সহজ হবে। তাই চিটাগং ভাইকিংস কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি।

এদিন নিজের ভক্তদের ধন্যবাদ জানান আশরাফুল। তিনি ভক্তদের বলেন, গত পাঁচ বছর ধরে ভক্তরা আমাকে অনেক সাহস জুগিয়েছেন যেন আবারও জাতীয় দলে ফিরতে পারি। আমি সেভাবেই এগোচ্ছি।আশরাফুল বলেন, ঢাকা প্রিমিয়ার লিগে কলাবাগানের হয়ে পাঁচটি শতক করেছি, তবে সেটি তেমনভাবে কারো চোখে পড়েনি। বিপিএল সবাই দেখবে, নজর রাখবে। তাই এমন একটি টুর্নামেন্টের অপেক্ষাতেই ছিলাম। বিপিএলে ভালো করে দলে ফিরতে চাই।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর