,

ইসলামি দেশে বাজলো ইসরায়েলের জাতীয় সঙ্গীত!

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের জাতীয় সঙ্গীত বাজলো ইসলামি দেশ সংযুক্ত আরব আমিরাতে জুডো প্রতিযোগিতায়। সম্প্রতি আরব আমিরাত সব রীতিনীতি লঙ্ঘন করে ইসরায়েলি প্রতিযোগীকে এ প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ দেওয়ার পর থেকেই এ বিষয়ে সমালোচনা চলছিল।

প্রতিযোগিতায় ইসরায়েলি প্রতিযোগী একটি স্বর্ণপদক পায় এবং এরপরই বাজানো হয় তাদের জাতীয় সঙ্গীত। কোনো মুসলিম দেশে এই প্রথম ইসরায়েলের জাতীয় সঙ্গীত বাজলো বলে বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে।

এছাড়া, ইসরায়েলের সংস্কৃতি ও ক্রীড়ামন্ত্রী মিরি রেগেভকেও আবুধাবি সফরের সুযোগ দেওয়া হয়েছে। এছাড়াও আমিরাতের জুডো ফেডারেশনের প্রধান নাসের আত্তামিমি তার সঙ্গে বৈঠক করেছেন। সংযুক্ত আরব আমিরাতের জনগণসহ বিশ্বের মুসলমানরা দেশটির এ ধরণের পদক্ষেপের নিন্দা জানিয়েছে।

ইসরায়েলের সংস্কৃতি এবং ক্রীড়া মন্ত্রীর (ডান থেকে দ্বিতীয়) সঙ্গে আরব আমিরাতের কর্মকর্তারা

ফিলিস্তিনি জাতি এবং গোটা মুসলিম উম্মাহর সঙ্গে বিশ্বাসঘাতকতা করে সংযুক্ত আরব আমিরাত বহুদিন ধরেই দখলদার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য সব ধরণের তৎপরতা চালিয়ে যাচ্ছে। এর আগে সম্পর্কের ক্ষেত্রে রাখঢাক করা হলেও এবার তা করা হয়নি।

ইসলাম ধর্মের তৃতীয় পবিত্রতম স্থান আল-আকসা মসজিদ দখলদার ইসরায়েলের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক ও যোগাযোগ রাখবে না বলে এর আগে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে মুসলিম দেশগুলো।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর