,

বিয়ের পিঁড়িতে সাইমন-মাহি

news-image

বড়পর্দার জনপ্রিয় দুই মুখকে হঠাৎ বিয়ের সাজে দেখে যে কেউ চমকে যাওয়াটা খুব স্বাভাবিক। ভক্তদের কাছে জুটি হিসেবে তারা পছন্দের ‘পোড়ামন’ সিনেমা হিট হওয়ার সময় থেকেই।আজ সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়াচ্ছে তাদের একটি বিয়ের ছবি। যেখানে বরের সাজে দেখা যাচ্ছে চিত্রনায়ক আর কনের বেশে দেখা যাচ্ছে মাহিয়া মাহিকে। গতকাল সোমবার মানিকগঞ্জে নাকি তারা বিয়ের আসরে বসেছেন।

অনেকেরই চোখ কপালে উঠেছে এমন খবর শুনে। নায়ক সাইমন নিজেই খুলে বললেন বিষয়টি। সাইমন মজার ছলেই বললেন,‘ অবশেষে মানিক ভাই বিয়েটা দিয়েই দিলো!’তবে সত্যি সত্যি নয়, নায়ক জানালেন, মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘আনন্দ অশ্রু’ সিনেমার গল্পের প্রয়োজনে বিয়ের পিঁড়িতে বসেছিলেন তারা। গতকাল সোমবার থেকে মানিকগঞ্জে সিনেমাটির শুটিং চলছে।

সাইমন সাদিক আরও বলেন,‘বর্তমান সময়ের সিনেমার গল্পে সাধারণত নায়ক নায়িকার বিয়ে সিনেমার শেষে দেখানো হয়। অথবা নায়ক-নায়িকা পরিবারের অনুমতি ছাড়াই আগে বিয়ে করে ফেলেন। কিন্তু এই সিনেমায় পরিবারের সম্মতিতেই বিয়ে দেখানো হবে। এটা সিনেমার বিরতির আগেই দর্শক দেখতে পাবেন।’সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছন সাইমন, মাহি। এছাড়াও রয়েছেন জয় চৌধুরী, আলীরাজ, শহিদুজ্জামান সেলিমসহ অনেকে। এর আগে মোস্তাফিজুর রহমান মানিকের ‘জান্নাত’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেন সাইমন-মাহি।

সিনেমাটি গত ঈদুল আজহায় মুক্তি পায়। ‘দুই নয়নের আলো’, ‘মন ছুয়েছে মন’, ‘মা আমার চোখের মনি’, ‘কিছু আশা কিছু ভালবাসা’, ‘এমনও তো প্রেম হয়’সহ বেশ কিছু জনপ্রিয় সিনেমার নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর