,

স্বামীর পরকীয়ায় স্ত্রীর করুণ পরিণতি!

news-image

স্বামীর জন্য নানান ব্রত পালন করতেন স্ত্রী। স্বামীর দীর্ঘ আয়ু কামনা করে উপোস থেকে (চাঁদের মুখ দেখা) ব্রতও রেখেছিলেন হতভাগা স্ত্রী দীপিকা চৌহান (৩২)। আর সেই স্বামীই তাকে আট তলার ফ্ল্যাটের ব্যালকনি থেকে ঠেলে ফেলে দিয়ে খুন করে। শনিবার (২৭ অক্টোবর) রাতে মর্মান্তিক এ ঘটনা ঘটেছে ভারতের হরিয়ানা রাজ্যের গুরুগ্রামের আনসাল ভ্যালি ভিউ সোসাইটি আবাসনে।

পুলিশ জানতে পেরেছে, ওই আবাসনেরই এক বিবাহিত নারীর সঙ্গে সম্প্রতি বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন বিক্রম। প্রাথমিক তদন্তেও উঠে এসেছে একই তথ্য। পুলিশের অনুমান, পরকীয়া সম্পর্কের এই টানাপড়েনের জেরেই স্ত্রীকে খুন করতে পারেন বিক্রম। পুলিশি হেফাজতে নিয়ে অভিযুক্তকে জেরা করে আরও তথ্য জোগাড়ের চেষ্টা করছেন তদন্তকারী অফিসাররা।

নিহত দীপিকার বাবার অভিযোগ, বিক্রম-দীপিকার ফ্ল্যাটে ওই নারীর যাতায়াত ছিল। দীপিকার অনুপস্থিতিতে মাঝে মধ্যেই তিনি ফ্ল্যাটে আসতেন। তার জেরে হামেশাই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হত। দীপিকা ওই নারীর সঙ্গে সম্পর্কের প্রতিবাদ করায় মারধরও করা হতো তাঁকে।দীপিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে তার স্বামী বিক্রম চৌহানকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি একটি বেসরকারি সংস্থার উঁচু পদে কাজ করেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর