,

‘চা দাবি করেছিলাম, প্রধানমন্ত্রী খাওয়াবেন ডিনার’

news-image

দেশবাসীর কপাল খুলে গেছে বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম নেতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।তিনি বলেছেন, ‘আমরা (ঐক্যফ্রন্ট) চা খাওয়ানোর দাবি করেছিলাম, তিনি (প্রধানমন্ত্রী) ডিনার করাবেন। আমাদের কপাল খুলে গেছে। দেশবাসীর কপালও খুলে গেছে।’

মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীরের নাগরিক ঐক্যে যোগদান উপলক্ষে মঙ্গলবার (৩০ অক্টোবর) নাগরিক ঐক্য কর্তৃক আয়োজিত আলোচনা সভায় এসব জাফরুল্লাহ চৌধুরী এসব কথা বলেন। রাজধানীর তোপখানা সড়কের বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের মিলনায়তনে এর আয়োজন হয়। অনুষ্ঠানে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাসহ অন্যান্য অতিথিরা বক্তব্য রাখেন।

উল্লেখ্য, এর আগে রোববার প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ করতে চেয়ে চিঠি দেয় ঐক্যফ্রন্ট। পরে সোমবার সংবাদ সম্মেলনে সংলাপের কথা নিশ্চিত করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মঙ্গলবার সকালে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী স্বাক্ষরিত সংলাপের চিঠি ড কামাল হোসেনের কাছে হস্তান্তর করেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড আব্দুস সোবহান গোলাপ। সেখানে আগামী বৃহস্পতিবার আলোচনায় বসার সময় দেয়া হয়েছে।

সূত্র: বিডি২৪লাইভ

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর