,

সংলাপে বসতে ঐক্যফ্রন্টের ১৬ জনের তালিকা

news-image

একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে আগামী ১ নভেম্বর গণভবনে সংলাপ করতে জাতীয় ঐক্যফ্রন্টের ১৬ সদস্যের প্রতিনিধি দলের তালিকা দেওয়া হয়েছে।তবে কৌশলগত কারণে নাম জানাতে অপরাগতা প্রকাশ করা হয়েছে।মঙ্গলবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় মতিঝিলে ঐক্যফ্রন্টের বৈঠক শেষে জেএসডি সভাপতি আসম আব্দুর রব বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণপত্র আমরা গ্রহণ করেছি। আমরা সব বিষয়েই কথা বলবো। সংবিধান তো জনগণের জন্য। তাই জনগণের ভোটাধিকার যাতে নিশ্চিত হয়, সেটাই আমাদের দাবি।

তিনি খালেদা জিয়ার সাজা বাড়ানোয় নিন্দা জানিয়ে বলেন, খালেদা জিয়া টাকা আত্মসাত করেছেন, এটা কেউই বিশ্বাস করবে না।বৈঠকে উপস্থিত ছিলেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, জেএসডি সভাপতি আসম আব্দুর রব, সহ-সভাপতি তানিয়া রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, জাতীয় ঐক্য প্রক্রিয়ার নেতা সুলতান মোহাম্মদ মনসুর সহ আরও অনেকে।

এর আগে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ করতে চেয়ে চিঠি দেয় ঐক্যফ্রন্ট। পরে সোমবার সংবাদ সম্মেলনে সংলাপের কথা নিশ্চিত করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মঙ্গলবার সকালে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী স্বাক্ষরিত সংলাপের চিঠি ড কামাল হোসেনের কাছে হস্তান্তর করেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড আব্দুস সোবহান গোলাপ।

সূত্র: বিডি২৪লাইভ

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর