,

কোনও প্রাক্তন প্রেমিকই আমন্ত্রিত নন প্রিয়ঙ্কার বিয়েতে, এমনকি ‘তিনি’-ও নন

news-image

দেশে যখন সেজে উঠছে উমেদ ভবন, তখন মার্কিন মুলুকে ‘ব্রাইডাল শাওয়ার’-এর তোড়জোড় তুঙ্গে। কথা হচ্ছে প্রিয়ঙ্কা চোপড়াকে নিয়ে।সাজোসাজো রব চোপড়া পরিবারে। বাড়ির মেয়ের বিয়ে বলে কথা। তাই এখন নাওয়া-খাওয়া ভুলেছেন মধু চোপড়া। কিন্তু বিশেষ এক জন কিন্তু প্রিয়ঙ্কার বিয়েতে আসবেন না। তিনি কে, তা নিয়েই বলিউডে জল্পনা তুঙ্গে। তাঁর নাম এখনও পর্যন্ত প্রকাশ করেনি প্রিয়ঙ্কার পরিবারও। জানা যায়নি, ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার সূত্রেও। কিন্তু বাদ যে পড়বেন বিশেষ এক বলিউড তারকা, তা মোটামুটি নিশ্চিত।

প্রিয়ঙ্কা ও নিকের রিসেপশনে আমন্ত্রিতদের সংখ্যা ৩০০ ছাড়াবে না, এমনটা কিন্তু আগেই জানা গিয়েছিল। তাই সেই তালিকাও প্রায় চূড়ান্ত। চোপড়া পরিবার ঘনিষ্ঠ, নিকের ঘনিষ্ঠ স্বজন এবং হলিউড-বলিউডে প্রিয়ঙ্কার ঘনিষ্ঠ সহকর্মী ছাড়া বেশি কেউ জায়গা পায়নি আমন্ত্রিতদের তালিকায়।সূত্র বলছে, এই তালিকা থেকে বাদ পড়েছেন শাহিদ কাপুর, হরমেন বাওয়েজা ও বিশেষ এক বলিউড তারকাও? কিন্তু কেন?

আসলে, প্রিয়ঙ্কা চান না তাঁর প্রাক্তন প্রেমিকরা উপস্থিত থাকুন এই বিয়েতে। বিয়ের আসরে অস্বস্তিকর পরিস্থিতি এড়াতে এই সিদ্ধান্ত খোদ প্রিয়ঙ্কারই। তাই পইপই করে ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্ব থাকা সংস্থাকে সে বলে দিয়েছে; তাঁর বিয়েতে প্রাক্তনদের ‘নো এন্ট্রি’। সেই নির্দেশ মেনেই তৈরি হচ্ছে তালিকা।যা থেকে স্বাভাবিক কারণে বাদ পড়বেন শাহিদ কাপুর, হরমন বাওয়েজার ও আরও এক তারকা, জানিয়েছে সেই সূত্র। তবে ওই আরও এক তারকা কে?

খোলসা হয়নি, কে বাদ পড়ছেন প্রিয়ঙ্কার বিয়ের নিমন্ত্রিতদের তালিকা থেকে। কেউ বলছেন ঋত্বিক রোশন, কেউ আবার বলছেন শাহরুখ খান। কিং খান কি বাদ পড়বেন প্রিয়ঙ্কার বিয়ের নিমন্ত্রিতদের তালিকা থেকে? তা স্পষ্ট নয়। সেই তারকা আসলে কে, তা পয়লা ডিসেম্বরের আগে খোলসা হবে না, মনে করছে টিনসেল টাউন।দীপিকা পাড়ুকোন-রণবীর সিংহের বিয়েও সামনেই। এই দুই ‘গ্র্যান্ড’ বিয়ে ঘিরে এখন উন্মাদনার তুঙ্গে বি টাউন। সমালোচকরা আবার বলছেন, এ বছরের শীতে বেশ ‘উষ্ণতা’। প্রথমে দীপিকা-রণবীর, তার ঠিক পরে প্রিয়ঙ্কা-নিক এবং শেষ ডিসেম্বরে ক্রীড়া জগতের সাইনা-কাশ্যপ গাঁটছড়া বাঁধতে চলেছেন। উত্তেজনায় এখন নাওয়া-খাওয়া ভুলতে বসেছে রুপোলি ও ক্রীড়া জগৎ।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর