,

বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন দেখতে চান বার্নিকাট

news-image

ডিসেম্বরে বাংলাদেশে সুষ্ঠু জাতীয় নির্বাচন দেখতে চান বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের বিদায়ী রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাট। আর এই নির্বাচনকে সুষ্ঠু করা সরকার ও বিরোধী দলসহ সব দলের দায়িত্ব বলে মনে করেন তিনি।মঙ্গলবার রাজধানীর ধানমন্ডির ইএমকে সেন্টারে বিদায়ী সংবাদ সম্মেলনে একথা বলেন বার্নিকাট।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের কথা বলেছেন। গণতন্ত্রে সবার দায়িত্ব রয়েছে। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশনের সকল প্রকার আইন রয়েছে। সেসব আইন কমিশনকে সময় মত প্রয়োগ করতে হবে।সরকারের দায়িত্ব সম্পর্কে বার্নিকাট বলেন, ‘নির্বাচনে সব দলের জন্য সহায়ক পরিবেশ তৈরি করতে সরকারকে দায়িত্ব পালন করতে হবে। বিরোধী দলকে সমাবেশ করতে দিতে হবে।’

মার্কিন রাষ্ট্রদূত আরও বলেন, প্রত্যেকে ভোটার যেন নিশ্চিন্তে ভোট দিতে পারে, সে বিষয়টি আইন-শৃঙ্খলা বাহিনীকে দেখতে হবে। এসব ঠিক রাখলেই ডিসেম্বরে সুষ্ঠু নির্বাচন সম্ভব।দায়িত্ব পালন শেষে শুক্রবার বাংলাদেশ ছাড়বেন বার্নিকাট। তার পরিবর্তে ৮ নভেম্বর আলবার্ট মিলার ঢাকায় এসে পৌঁছানোর কথা রয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর