,

‘আমাদের সম্পর্ক একেবারে পবিত্র’

news-image

বিনোদন ডেস্ক: ভারতের বরেণ্য সংগীতশিল্পী অনুপ জালোটা ও তার শিষ্য জসলিন মাথারুর সম্পর্ক নিয়ে বিতর্কের শেষ নেই। সালমান খানের ‘বিগ বস’ অনুষ্ঠানে অংশ নেয়ার পর তাদের সম্পর্কের কথা প্রকাশ্যে আসে। এর পর থেকেই অনুপ ও জসলিনের ব্যাপারে নানান তথ্য বের হয়ে আসে।এক মডেল দাবি করেছিলেন, অনুপ জালোটার সঙ্গে জসলিনের শারীরিক সম্পর্ক ছিলো। এমনকি জসলিন অন্তঃসত্ত্বাও হয়েছিলেন। কিন্তু অনুপ জালোটার অনিচ্ছায় এমনটা হয়েছে বলে তিনি নাকি জসলিনকে গর্ভপাত করাতে বলেন।

সম্প্রতি ‘বিগ বস ১১’-এর আসর থেকে বাদ পড়েছেন অনুপ জালোটা ও জসলিন মাথারু। আর এই সময়েই নিজেদের সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন অনুপ। তিনি জানান, তাদের মধ্যে শারীরিক সম্পর্ক ছিলো না।অনুপ জালোটা বলেন, আমাদের সম্পর্ক ভালবাসার ঊর্ধ্বে। আমাদের মধ্যে কখনো কোনো শারীরিক সম্পর্ক ছিল না। জসলিনের সঙ্গে আমার সম্পর্ক ছিল একেবারেই পবিত্র। সম্পর্ক ছিল শুধু মাত্র সংগীত ঘিরেই। কোনো রকম শারীরিক সম্পর্কই ছিল না।

‘বিগ বস’ হাউজে একসঙ্গে চমৎকার সময় কেটেছে বলে জানান অনুপ জালোটা। তিনি বলেন, এখানে অনেক নিয়ম-কানুন মেনে চলতে হয়েছে। খাওয়া-দাওয়াও নিয়ম মাফিক। যার ফলে আমার ওজনও অনেক কমেছে। খুবই ভালো একটা সময় কেটেছে আমাদের। আমার ও জসলিনের বন্ধন আরও দৃঢ় হয়েছে।

এ জাতীয় আরও খবর

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির