,

যে দেশে ‘প্রতি ৩ মিনিটে’ একটি শিশু ধর্ষিত হয়

news-image

বর্তমান সময়ে বিশ্বের বিভিন্ন দেশে সংগঠিত হয় শিশু যৌন হয়রানি। পরিসংখ্যানের তালিকায় দেখা যায় দক্ষিণ আফ্রিকা, ভারতসহ বিশ্বের ৫টি দেশ শিশু যৌন হয়রানিতে সবচেয়ে এগিয়ে।

দেখুন কোন ৫টি দেশে এ তালিকায় রয়েছে

দক্ষিণ আফ্রিকা: শিশু যৌন হয়রানি তালিকায় প্রথমে উঠে এসেছে দক্ষিণ আফ্রিকার নাম। দক্ষিণ আফ্রিকায় প্রতি তিন মিনিটে একটি শিশুকে ধর্ষণ করা হয়। ট্রেড ইউনিয়ন ‘সলিডারিটি হেল্পিং হ্যান্ড’এর করা এক জরিপ থেকে এই তথ্য উঠে এসেছে। মেডিকেল রিসার্চ কাউন্সিলের ২০০৯ সালে করা আরেক জরিপে দেখা গেছে প্রতি ৪জন পুরুষের একজন জীবনের কোনে এক সময়ে কাউকে ধর্ষণের কথা স্বীকার করেছেন। দক্ষিণ আফ্রিকায় ২০০০ সালে ৬৭,০০০ শিশু ধর্ষণ এবং নিগ্রহের মামলা নথিভুক্ত করা হয়েছে।

ভারত: শিশু যৌন হয়রানি তালিকায় অনতম একটি দেখ হচ্ছে ভারত। এ বিষয়ে দ্য এশিয়ান সেন্টার ফর হিউম্যান রাইটস ২০১৩ সালে এক প্রতিবেদনে প্রকাশ করে। তারা জানিয়েছে, ভারতে শিশুদের উপর যৌন নিপীড়ন মহামারি পর্যায়ে পৌঁছেছে। দেশটিতে ২০০১ সাল থেকে ২০১১ সালের মধ্যে শিশু ধর্ষণের অন্তত ৪৮,০০০টির মত মামলা হয়েছে। ২০১১ সালে তা বেড়ে ৩৩৬ শতাংশে এসেছে।

জিম্বাবুয়ে: জিম্বাবুয়ের একটি স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ২০১২ সালে দেশটির পুলিশের মুখপাত্র চ্যারিটি চারাম্বা’র বরাতে জানা যায়, দেশটিতে শিশু ধর্ষণের হার ক্রমশ বাড়ছে। ২০১১ সালে দেশটিতে ৩,১৭২ টি শিশু যৌন নিপীড়নের ঘটনা নথিভুক্ত হয়।

অন্যদিকে, ২০০৯ সালে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, জিম্বাবুয়ের রাজধানী হারারেতে শুধুমাত্র একটি ক্লিনিকে ৪ বছরে ৩০,০০০জন শিশু নিপীড়নের শিকার হয়ে চিকিৎসা নিয়েছে।

যুক্তরাজ্য: যুক্তরাজ্যেও শিশু নির্যাতনের হার বেড়েছে। ২০০০ সালে স্কটল্যান্ড ইয়ার্ডের প্রকাশিত এক পরিসংখ্যান থেকে জানা যায়, যুক্তরাজ্যে প্রতি ২০০ প্রাপ্তবয়স্কের মধ্যে একজনের বেশি নির্যাতনের শিকার। ২০১২-১৩ সালে ইংল্যান্ড এবং ওয়েলসে ষোল বছরের কম বয়সী ১৮,৯১৫ শিশু যৌন হয়রানির শিকার হয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্র: বিশ্বের অন্যতম শক্তিধর দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি বছর শিশু যৌন নির্যাতনের শিকার। ২০১০ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, সেখানে ১৪ থেকে ১৭ বছর বয়সি ১৬ শতাংশ শিশু যৌন হয়রানির শিকার হয়েছে।

চিলড্রেন এসিসমেন্ট সেন্টারের আরেক গবেষণায় জানা যায়, দেশটিতে প্রতি চার নারীর একজন এবং প্রতি ছয় পুরুষের একজন ১৮ বছর বয়স হওয়ার আগে যৌন নিপীড়নের শিকার হয়েছেন।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর