,

শুকিয়ে যাওয়া নদী থেকে মিলছে সোনা-রুপার মুদ্রা

news-image

শুকিয়ে যাওয়া নদী থেকে মিলছে রাশি রাশি সোনা, রুপার মুদ্রা। মুদ্রাগুলো কিন্তু প্রাচীন আমলের। হাঙ্গেরির দানিউব নদীতে পানি প্রায় নেই বললেই চলে। প্রায় শুকনো খটখটে। প্রত্নতত্ত্ববিদরা সেখান থেকেই পেয়েছেন দু’হাজারের উপর মুদ্রা।ফেরেঞ্জি মিউজিয়ামের সঙ্গে যুক্ত প্রত্নতত্ত্ববিদ কাতালিন কোভাস জানান, মুদ্রা ছাড়াও মিলেছে প্রাচীন আমলের লোহার অস্ত্র, কামানের গোলা, বর্শা, তরবারি।

বুদাপেস্টের দক্ষিণে এর্দ শহরের গা বেয়ে নদীটা যেখানে বইছে, সেখানেই মিলেছে এগুলো। ইতিহাসবিদরা বলছেন, ডাইভার, ড্রোন সবকিছু নিয়ে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে। নদীতে পানির স্তর বেড়ে যাওয়ার আগেই কাজ সেরে ফেলতে হবে।ইউরোপের অন্য নদীগুলোর মতো দানিউবেরও বেশকিছু জায়গা একেবারে শুকিয়ে গেছে। মাত্র ১৫ ইঞ্চি জলস্তর ওই নদীতে।

প্রাচীন আমলের এত মুদ্রা এক সঙ্গে পেয়ে উচ্ছ্বসিত গবেষকরাও। প্রত্নতত্ত্ববিদ বালজ ন্যাগি জানান, ৯০ শতাংশ মুদ্রা প্রায় ১৬৩০-১৭৪৩ সালের। নেদারল্যান্ডসে তৈরি হয়েছিল মুদ্রাগুলো। এ ছাড়াও ফ্রান্স, জুরিখ ও ভ্যাটিকানের মুদ্রাও রয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর