,

শ্বাস-প্রশ্বাসের জন্য কর দিতে হবে কুয়েত প্রবাসী বাংলাদেশিদের

news-image

কুয়েত প্রবাসী বাংলাদেশিদের জন্য দুশ্চিন্তা হয়ে দাঁড়িয়েছে কুয়েতি এক সংসদ সদস্যের কর বিষয়ক একটি মন্তব্য। আর তা কার্যকর হলে, নিঃশ্বাস নিতেও কর দিতে হবে দেশটিতে থাকা প্রায় দুই লক্ষ বাংলাদেশিদের।

কুয়েতে বসবাসকারী অভিবাসীরা নিঃশ্বাসের জন্য যে বাতাস গ্রহণ করেন তার ওপরেও কর বসানোর জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন দেশটির সংসদ সদস্য সাফা আল-হাশেম। কুয়েতের ৫০ আসন বিশিষ্ট সংসদের একমাত্র নারী সংসদ সদস্য সাফা। দেশটির ইংরেজি দৈনিক কুয়েত টাইমস’র এক প্রতিবেদনে এ খবর জানানো হয়।

তিনি বলেন, অভিবাসীদের সব কিছুর জন্যই অর্থ প্রদান করতে হবে, স্বাস্থ্য সেবার জন্য, অবকাঠামোগত এবং আবারও বলছি, তারা এখানে নিঃশ্বাসের জন্য যে বাতাস নেয় তার জন্যও।অভিবাসীদের চাকরিগুলো প্রতিস্থাপন করে সে জায়গায় কুয়েতিদের চাকরির ব্যবস্থা নিশ্চিতকরণ বিষয়ক কমিটির বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আগে থেকেই সরকারের রাজস্ব নীতির বিরোধিতা করে আসছেন সাফা আল-হাশেম। সংবাদ সম্মেলনে তিনি চিৎকার করে বলেন, এটা কার্যকর করতে হলে আমার লাশের ওপর দিয়ে করতে হবে।তার দাবি, কুয়েতিদের ওপরে করারোপ করার আগে দেশটিতে বসবাসকারী অভিবাসীদের পক্ষে থাকা সরকারী নীতি আগে ‘শোধরাতে’ হবে। দেশটিতে কুয়েতিদের সংখ্যা ১.৪ মিলিয়ন, অপরদিকে অভিবাসীদের সংখ্যা ৩.২ মিলিয়ন।

সাফা বলেন, সরকারকে আগে ১৪ হাজার বেকার কুয়েতির চাকরির ব্যবস্থা করতে হবে এবং ১ লক্ষ ১০ হাজার নিরক্ষর অভিবাসী সংক্রান্ত সমস্যার সমাধান করতে হবে।অভিবাসীরা কেন কুয়েতে ‘প্রথম স্থানে’ আছে তা নিয়েও প্রশ্ন তোলেন এই সংসদ সদস্য।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর