,

রাত ১২টার পর ফেসবুক বন্ধ রাখার আহ্বান

news-image

বিরোধীদলের নেত্রী বেগম রওশন এরশাদ রাত ১২ টা থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত ফেসবুক বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন। রওশন এরশাদ বলেন, ছেলে মেয়েরা সারারাত জেগে জেগে মোবাইলে ফেসবুক দেখে, হরর মুভি দেখে। তারা নষ্ট হয়ে যাচ্ছে, আসক্তি জমে গেছে।

সোমবার (২৯ অক্টোবর) দশম জাতীয় সংসদ অধিবেশনে সমাপনী বক্তব্যে তিনি এ আহ্বান জানান।তিনি এসময় বলেন,ছেলে মেয়েরা বিভিন্ন খারাপ সাইট দেখছে, গেম খেলছে। এর ফলে অপরাধ প্রবণতা বাড়ছে। তাই ফেসবুকটা রাত ১২টা থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত বন্ধ করার আহ্বান জানাচ্ছি।

তিনি বলেন, কাউকে নিশ্চিহ্ন করার প্রতিক্রিয়া আমরা ব্যক্ত না করি। আমরা সকলের অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচন করি। নির্বাচন একটি সার্বজনীন ব্যবস্থা। একটা সুষ্ঠু সমাজ গড়তে গেলে একটা সুষ্ঠু নির্বাচন করা প্রয়োজন। সবাই মিলে অবাধ ভাবে নির্বাচন প্রয়োজন গণতন্ত্র সুসংহত করতে।

তিনি আরো বলেন, আমি মনে করি যে, শুধু ক্ষমতা রদবদল নয়, এর সঙ্গে সঙ্গে অনেক কিছু পরিবর্তন হয়। এসময় তিনি নির্বাচন কমিশনকে স্বাধীনভাবে নির্বাচন পরিচালনা করার জন্য সক্ষমতা দেবার আহ্বান জানান।তরুণদের জন্য চাকুরীর বয়সসীমা যদি বাড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, তরুণ-তরুণীদের চাকুরীর বয়সসীমা যদি ৩৫ বছর করা হয় তা হলে ভাল হয়।এসময় তিনি চাকুরী প্রবেশের বয়সসীমা ৩৫ বহাল করার জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ জানান।

তিনি বলেন, সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থায় সংসদ মৌলিক কেন্দ্র। আইন প্রণয়ন ছাড়াও মানুষের আশা প্রত্যাশার মূল কেন্দ্র জাতীয় সংসদ। আমরা মনে করি এই সংসদের পবিত্রতা আমরা রক্ষা করতে পেরেছি। এটাই বড় কথা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর