,

‘কিছু টাকা দিয়ে দেব তাহলেই ঝামেলা শেষ’

news-image

ময়মনসিংহের সদর উপজেলার সাহেব কাচারী বাজারে এইচএসবি ইটের ভাটায় ড্রেনের ময়লা পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিক নিহত হয়েছেন। নিহত হাসিম উদ্দিন (৩২) রাঘবপুর পূর্বপাড়া গ্রামের আবুল কালামের ছেলে।এ ঘটনায় সোহেল মিয়া (২৫) নামে অপর একজন আহত হয়েছেন। তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভাটা কর্তৃপক্ষের অবহেলার কারণেই হাসিম উদ্দিনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ নিহতের পরিবার ও স্বজনদের।নিহতের চাচা জহিরুল ইসলাম বলেন, সাত বছর ধরে হাসিম এইচবিএস ইট ভাটায় শ্রমিকের কাজ করতেন। সোমবার বিকালে ভাটার কর্তৃপক্ষ হাসিমকে ইট ভাটার মধ্যে ড্রেনের ময়লা পরিষ্কার করার জন্য চাপ দেয়।পরে হাসিম ড্রেনে নামলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। তাকে হাসপাতালে নিতে অনেক সময় লাগায় তার মৃত্যু হয়েছে।

হাসিম ড্রেন পরিষ্কার করার অনেক আগে থেকেই ড্রেনের পানির নিচে মোটর সচল ছিল জেনেও তাকে সেখানে নামতে বাধ্য করে বলে অভিযোগ তার।স্থানীয় আক্রাম হোসেন বলেন, পানির নিচে মোটর আছে এবং সে মোটরের লাইন ছেড়া ছিল কর্তৃপক্ষ সেটার জানার পরেও হাসিমকে ড্রেন পরিষ্কার করতে বলে আর সে কারণেই বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে তার মৃত্যু হয়। নানা অনিয়মের মধ্যে ইট ভাটাটি চললেও প্রশাসন কোন পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ তার।

ইট ভাটার মালিক ছায়দুল ইসলাম বলেন, ‘হাসিমের মৃত্যু তার অসাবধানতার কারণেই হয়েছে। এখানে আমাদের কোন দোষ নেই। হাসিমের বড় ভাই গত বছর সড়ক দুর্ঘটনায় মারা গেলে ৫০ হাজার টাকা দিয়ে মিমাংসা হয়। আমিও তাদের কিছু টাকা দিয়ে দেব তাহলেই ঝামেলা শেষ হয়ে যাবে।’কোতোয়ালী মডেল থানার ওসি মাহমুদুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। নিহতের পরিবার অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর