মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাস্তায় পচছে বস্তা-বস্তা সবজি, রান্না করে খাচ্ছে শ্রমিকরা

news-image

পরিবহন শ্রমিকদের ডাকা ৪৮ ঘণ্টার ধর্মঘটে প্রায় অচল হয়ে পড়েছে রাজধানী ঢাকাসহ সারাদেশ। আজ দ্বিতীয় দিনের মতো চলছে পরিবহন ধর্মঘট। এরই মধ্যে পরিবহন শ্রমিকরা ফের ৯৬ ঘণ্টার ধর্মঘটে যাবেন বলে জানিয়েছেন। তারা জানিয়েছেন তারা সরকারকে এক সপ্তাহ সময় দিতে চান। সরকার তাদের আট দফা দাবি না মানলে ফের ধর্মঘটে যাবেন শ্রমিক নেতারা।

শ্রমিক ধর্মঘটে উত্তরাঞ্চলে বিভিন্ন মহাসড়কে গত দু’দিন ধরে আটকা পড়েছ হাজার হাজার যানবাহন। এতে মহা বিপাকে পড়েছে কাঁচা সবজি, দুধের গাড়িসহ বিভিন্ন ধরনের মালবাহী যানবাহন গুলো। ধর্মঘটে এসব বাহনের সবজি পঁচে যাওয়াসহ ও মালামাল মালামাল নষ্ট হয়ে যাচ্ছে। এতে চরম ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা ও মালামাল পরিবহনকারীরা।

শ্রমিক ধর্মঘটে উত্তরাঞ্চলের বিভিন্ন মহাসড়কে আটকা পড়েছে হাজার হাজার যানবাহন।গত দুইদিন ধরে ঢাকা-হাটিকুমরুল, বগুড়া-ঢাকা মাহসড়ক, বগুড়া-নগরবাড়ী মহাসড়ক, হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে এমন চিত্রই দেখা যায়। পরিবহন শ্রমিকদের বাধার মুখে রাতে চলাচলকারী এসব যানবাহন আটকা পড়েছে।ঢাকাসহ বিভিন্ন গন্তব্যগামী সবজিবাহী-দুধের গাড়ি, মাছের ট্রাকসহ বিভিন্ন মালবাহী ট্রাক আটকা পড়ায় চরম ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা।

সোমবার (২৯ অক্টোবর) বিকেল তিনটার দিকে গিয়ে দেখা যায়, ঢাকা-হাটিকুমরুল মহাসড়কের কড্ডার মোড় থেকে হাটিকুমরুল মোড় পর্যন্ত প্রায় ১২ কি.মি রাস্তায় হাজার হাজার মালবাহী ট্রাকসহ বিভিন্ন ধরনের যানবাহনের দীর্ঘ সারি।এই মহাসড়কের নলকা গ্যাস অফিসের পাশে মহাসড়কের উপর সিলিন্ডার গ্যাসের চুলায় রান্না করছিল কয়েকজন শ্রমিক।

কথা হলে মিজানুর ও শফিকুল ইসলাম নামে দুজন শ্রমিক জানায়, রোববার রাত ১০টার দিকে ঢাকা থেকে রওনা হয়ে উক্ত স্থানে মধ্যরাতে শ্রমিকদের বাধার মুখে আটকা পড়েছে তারা। ঢাকা থেকে পাবনায় গভীর নলকূপের পাইলিংয়ের কাজে ট্রাকে মালামাল নিয়ে যাচ্ছিল তারা। আটকা পড়ার পর তারা বাধ্য হয়ে রাস্তার পাশ থেকে সিলিন্ডার গ্যাস, চুলা কিনে মহাসড়কের উপর রান্না করছেন তারা।

সোমবার বিকেল সাড়ে চারটার দিকে হাটিকুমরুল বনপাড়া মহাসড়কের চড়িয়া নামকস্থানে মাহসড়কের উপর ৩টি ট্রাকের সবজি নামিয়ে বগুড়ার কয়েকজন ব্যবসায়ী কান্নাকাটি করছিল।এ সময় কথা হয় বগুড়ার ভবানীপুর এলাকার ব্যবসায়ী হায়াত আলী, দুদু মিয়া, সাজেদুল, আবু সাইদ, আইনুল হক, হালিম মিয়ার সাথে। তারা জানান সাত লাখ টাকায় বগুড়া থেকে ৩ ট্রাকে বেগুন, বরবটি ও কাঁচা মরিচ, ফুলকপিসহ বিভিন্ন সবজি কিনে ঢাকার কাওরান বাজারে নিয়ে যাচ্ছিলেন তারা।

রবিবার রাত ১০টার দিকে ট্রাকগুলো নিয়ে তারা সিরাজগঞ্জের হাটিকুমরুলের চড়িয়ায় শ্রমিকদের বাধায় আটকা পড়েছে।তারা জানায় শ্রকিদের হাতে পায়ে ধরেও কান্নাকাটি করেও ট্রাকগুলো নিয়ে ঢাকায় যেতে পারেনি।এ সময় শ্রমিকরা তাদের বেদম মারপিট করে ট্রাকগুলো আটকে দেয়।তাই বাধ্য হয়ে ট্রাকের সবজিগুলো পঁচার হাত থেকে রক্ষা করতে মহাসড়কের উপর নামিয়ে রেখে হা-হুতোশ করছে।

তারা জানায়, অর্ধেকের বেশি সবজিতে পচন ধরেছে। সোমবার রাতের মধ্যে সবজিগুলো ঢাকায় নিয়ে যেতে না পারলে তাদের পুরো সবজি পঁচে যাবে। এতে তারা চরম ক্ষতিগ্রস্থ হবে।সোমবার দিনভর এসব ব্যবসায়ীদের মত উত্তরাঞ্চলের বিভিন্ন মহাসড়ক ঘুরে দেখে যায়, শত শত কাঁচা সবজিবাহী ট্রাকসহ সারিবদ্ধ হাজার হাজার মালবাহী যানবাহনকে আটকা রয়েছে। প্রতিটি মহাসড়কে আটকা পড়া হাজার হাজার যানবাহনের দীর্ঘ সারি। এসব বাহনের চালক ও সহকারীরা রাস্তায় বসে অলস সময় পার করছে।

উত্তরাঞ্চলের প্রবেশদ্বার হাটিকুমরুল হাইওয়ে থানার সার্জেন্ট মো.শহিদ জানান, শ্রমিকদের বাধার মুখে একটি গাড়িও পার হতে পারছে না। ভিআইপিসহ কিছু প্রাইভেট কার তারা পার করতে পেরেছেন।তিনি বলেন, শিশু খাদ্য দুধের গাড়ি, মাছের গাড়ি, সবজি গাড়িগুলো আটকা পড়ায় এসব বাহনের মালামাল বহনকারীরা চরম ক্ষতিগ্রস্থ হয়ে পড়েছে।

সূত্র: বিডি২৪লাইভ

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক