,

নেপালকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

news-image

১০ জনের দল নিয়েই নেপালকে ২-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপের খেলায় ‘এ’ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের কিশোররা।অবশ্য আগের খেলায় মালদ্বীপকে ৯-০ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ ফুটবল দল। সোমবার নেপালের বিপক্ষে ড্র করলেই সাফ চ্যাম্পিয়নশিপের খেলায় গ্রুপ চ্যাম্পিয়ন হতো বাংলাদেশ দল।

তবে ড্র নয়, নেপালকে ২-১ গোলে হারিয়ে দাপটের সঙ্গেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের কিশোররা। দলের হয়ে গোল করেছেন ইবনে আহাদ শাকিল ও রাজন হাওলাদার।নেপালের রাজধানী কাঠমান্ডুর আনফা কমপ্লেক্স মাঠে বাংলাদেশ সময় বেলা ২টা ৪৫ মিনিটে খেলাটি শুরু হয়।

খেলার দ্বিতীয় মিনিটে ফ্রিকিক থেকে হেডে গোল করে দলকে এগিয়ে নেন মিডফিল্ডার শাকিল। খেলার ৩২ মিনিটে নেপালের স্ট্রাইকারকে বক্সের মধ্যে ফেলে দেয়ায় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন বাংলাদেশ দলের গোলরক্ষক মিতুল মারমা। তার বিদায়ে বাকি সময় একজন কম প্লেয়ার নিয়েই খেলে বাংলাদেশ দল।

মিতুলের ভুলে পেনাল্টি পায় নেপাল। সুযোগ কাজে লাগিয়ে গোল করে খেলায় (১-১) সমতায় ফেরে স্বাতিকরা।প্রথমার্ধের বিরতি থেকে ফিরে গোল করে বাংলাদেশ দলকে এগিয়ে নেন রাজন হাওলাদার। এরপর আর কোনো গোল না হওয়ায় ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশের কিশোররা।এই জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ায় সেমিফাইনালে প্রতিপক্ষ হিসেবে ভারতকে পেল বাংলাদেশ দল। আগামী বৃহস্পতিবার ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর