,

খালেদা জিয়ার শারীরিক বর্তমান অবস্থা জেনে নিন

news-image

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে একটু ভালো আছে, তার মেরুদণ্ডে এক্স-রে ও লেফট হিপ জয়েন্টে সিটিস্ক্যান করা হয়েছে।সোমবার দুপুরে বিএসএমএমইউর পরিচালক (হাসপাতাল) ব্রি. জে. আব্দুল্লাহ আল হারুন এ তথ্য জানিয়েছেন।তিনি জানান, গত ৬ অক্টোবর থেকেই খালেদা জিয়া এখানে ভর্তি আছেন, চিকিৎসা চলছে। আগের চেয়ে একটু ভালো আছেন। তার জন্য গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শেই পরীক্ষা-নিরীক্ষা চলছে। আর তাদের সুপারিশেই আজ আদালতে যাননি খালেদা। মেডিকেল বোর্ড আমাকে বলেছে, উনি আদালতে যাওয়ার মতো ফিট না। আমি বিষয়টি আদালতকে জানিয়েছি।

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার রায় তাকে জানানো হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, চিকিৎসার বাইরে আমি কিছু জানি না। খালেদা জিয়া টেলিভিশন দেখার বা সংবাদপত্র পড়ার সুযোগ পাচ্ছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, জেলকোড যেসব সুবিধা পাওয়ার কথা সেসব সুবিধা পাচ্ছেন।এর আগে দুপুর পৌনে ২টার দিকে বিএনপি চেয়ারপারসনকে কেবিন ব্লক থেকে সিটিস্ক্যান রুমে নেয়া হয়। সেখানে তার পায়ে সিটিস্ক্যান করা হয়। এরপর তাকে নেয়া হয় এক্স-রে কক্ষে। পরে দুপুর সোয়া ২টার দিকে তাকে পুনরায় ৬১২ কেবিনে ফিরিয়ে নেয়া হয়।

এদিকে খালেদা জিয়ার পরীক্ষা-নিরীক্ষা শুরুর অনেক আগেই থেকেই বিএসএমএমইউর নিরাপত্তা বাড়ানো হয়। হাসপাতালের মূল ফটক ও কেবিন ব্লকের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। হাসপাতালে সাধারণ মানুষের আসা-যাওয়াতে নজরদারি বাড়ানো হয়।এর আগে গত ২৪ অক্টোবর খালেদা জিয়ার আরেকটি সিটিস্ক্যান করা হয়। ওইদিন তার বুকে সিটিস্ক্যান করানো হয়েছিল।

উন্নত চিকিৎসার জন্য গত ৬ অক্টোবর রাজধানীর পুরাতন কেন্দ্রীয় কারাগার থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) ভর্তি করা হয় খালেদা জিয়াকে। ইন্টারনাল মেডিসিন বিভাগের চিকিৎসক অধ্যাপক ডা. মো. আবদুল জলিল চৌধুরীর অধীনে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর