,

অলৌকিকভাবে মর্গে উঠে বসল মৃত যুবক, চেপে ধরল হাত!

news-image

মৃত্যুর পর যদি কোনো লাশ উঠে বসে কিংবা কারো হাত চেপে ধরেন তাহলে ওই মুহূর্তে সেই ব্যক্তির কি অবস্থা হবে? তা ভেবে দেখেছেন? সম্প্রতি এমনই একটি ঘটনা ঘটেছে। গোটা বিশ্বে সত্যিই এটি একটি বিরল ঘটনা।

সড়ক দুর্ঘটনায় আহত এক যুবককে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপরই ওই যুবকের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। নিহতের লাশটি সারারাত ধরে সেখানেই পড়েছিল।কিন্তু সকালে যখন ডোমরা ময়নাতদন্তের কাজ শুরু করলেন ঠিক তখনই ঘটল বিপত্তি। মৃত যুবকের লাশটি হঠাৎ করেই শোয়া থেকে উঠে বসল। এখানেই ঘটনার শেষ নয়, এরপর মর্গের এক ডোমের হাত চেপে ধরল লাশটি।

ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী জানা গেছে, ভারতের মধ্যপ্রদেশের ছিনদ্বারা জেলা হাসপাতালে এ ঘটনাটি ঘটেছে।জানা যায়, ওই যুবকের নাম হিমাংশু ভরদ্বাজ। নাগপুরে তিনি সড়ক দুর্ঘটনার শিকার হন। তাকে উদ্ধার করে ছিনদ্বারা জেলা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা দেখেন তার পালস নেই। হৃদস্পন্দনও নেই। এরপরই তাকে মৃত ঘোষণা করে মর্গে লাশ পাঠানো হয়। ময়নাতদন্তের সময় মর্গেই জ্ঞান ফেরে হিমাংশু ভরদ্বাজের।

মৃত্যুর খবর শোনার পর পরিবারের সদস্যরা হিমাংশুর বেঁচে ওঠার সংবাদ পেয়ে বেজায় খুশি হন। পরে চিকিৎসকদের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ ওঠে। চিকিৎসকরা কেমন করে এটা করতে পারেন এমন প্রশ্ন তোলেন সবাই।এ বিষয়ে সিনিয়র এক চিকিৎসক পরামর্শ দিয়েছেন- হৃদস্পন্দন না পাওয়া গেলেই যেন কাউকে মৃত ঘোষণা করা না হয়। বরং ইসিজি পরীক্ষার মাধ্যমে চিকিৎসকরা যেন কারো মৃত্যুর বিষয়ে সিদ্ধান্তে আসেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর