,

দ্বিতীয় টাইটানিক সাগরে ভাসবে ২০২২ সালে

news-image

অনলাইন ডেস্ক : হুবহু টাইটানিকের মতোই আরেকটি জাহাজ নির্মাণের প্রকল্পটি ফের চালু হয়েছে। এটি ২০২২ সালে সমুদ্রে যাত্রা শুরু করবে বলে জানিয়েছেন জাহাজটির নির্মাতা প্রতিষ্ঠান ব্লু স্টার লাইনের চেয়ারম্যান ক্লাইভ পালমার।

তিনি বলেন, ১৯১২ সালে প্রথম সমুদ্র যাত্রায় আইসবার্গের ধাক্কায় ডুবে যাওয়া টাইটানিকের আদলে নির্মিতব্য এই জাহাজ সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে সমুদ্রপথে যুক্তরাজ্যের সাউদাম্পটনের উদ্দেশে রওনা হবে। পরে সেখান থেকে নিউইয়র্কের উদ্দেশে রওনা হবে।

গত ১০ অক্টোবর ক্রুজ অ্যারাবিয়া অ্যান্ড আফ্রিকার ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, এই সপ্তাহে লন্ডনে এসব কথা জানান অস্ট্রেলিয়ান বিলিয়নিয়র ক্লাইভ পালমার। জাহাজটির মালিকানা থাকবে ব্লু স্টার লাইন কম্পানির এবং তারাই এটি পরিচালনা করবে।

প্রাথমিকভাবে ২০১২ সালে দ্বিতীয় টাইটানিক নির্মাণের জন্য ৫০০ মিলিয়ন ডলারের প্রকল্প ঘোষণা করা হয়। তখন বলা হয়, ২০১৮ সালে দুবাই থেকে যাত্রা শুরু করবে এটি। পরে সিদ্ধান্ত পাল্টায় কম্পানিটি। প্রথম টাইটানিক ডোবার ১১০ বছর পূর্তি উপলক্ষে আগামী ২০২২ সালে এটি যাত্রা শুরু করবে।

পালমার বলেন, প্রথম টাইটানিকের মতো করেই এটি নির্মাণ করবে ব্লু স্টার লাইন। প্রথমটিতে যেমন ও যতগুলো কেবিন ছিল, এটাতেও তেমন ও ততগুলোই থাকবে। সেই সঙ্গে থাকবে আধুনিক নিরাপত্তা ও বিলাসবহুল ব্যবস্থা।

প্রতিবেদনটিতে বলা হয়, জাহাজটিতে ২ হাজার ৪০০ যাত্রী এবং ৯০০ ক্রু সদস্যে ধারণ ক্ষমতা সম্পন্ন ৯টি ডেক ও ৮৪০টি স্টেটরুম থাকবে। এতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির কেবিনের পাশাপাশি থাকবে সুইমিং পুল, জিমনেশিয়াম, স্মোকিং রুম এবং টার্কিশ বাথ।

আরও বলা হয়, প্রথম টাইটানিকের মতোই এই জাহাজেও যাত্রীদের জন্য থাকবে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির টিকেট। তবে জাহাজটির জ্বালানি হিসেবে কয়লার পরিবর্তে ডিজেল ব্যবহার করা হতে পারে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর