,

ধর্মঘট এই মুহূর্তে প্রত্যাহার করা সম্ভব নয়, বললেন পরিবহন শ্রমিক নেতা

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশব্যাপী চলমান ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট এই মুহূর্তে প্রত্যাহার করা সম্ভব নয় বলে জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ডাকে এই ধর্মঘট চলছে। এতে চরম দুর্ভোগে পড়েছে মানুষ।

রোববার মোবাইল ফোনে ইউএনবির সঙ্গে আলাপকালে ওসমান আলী বলেন, ‘মন্ত্রী গণমাধ্যমে তাঁর মতামত দিয়েছেন, তবে তিনি আমাদের সঙ্গে কথা বলতে পারতেন। আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান করা যেত।’

এর আগে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, এই মুহূর্তে আইন পরিবর্তন করার কোনো সুযোগ নেই।

ধর্মঘটের পর তাঁদের পরবর্তী কর্মসূচি সম্পর্কে জানতে চাইলে ওসমান আলী জানান, ৩০ অক্টোবর পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। কিছু বিক্ষিপ্ত ঘটনা ছাড়া দেশব্যাপী ধর্মঘট শান্তিপূর্ণভাবে চলছে জানিয়ে তিনি বলেন, যাত্রাবাড়ীতে একটি প্রাইভেট কারের চালকের মুখে কালো পোড়া মবিল দেওয়ার ঘটনায় দুই পরিবহন কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, শনিবার পরিবহন শ্রমিকেরা আট দফা দাবিতে এই পরিবহন ধর্মঘট আহ্বান করে। যা শুরু হয়েছে রোববার সকাল ৬টা থেকে।

পরিবহন শ্রমিকদের দাবিগুলো হলো: সড়ক দুর্ঘটনার সব মামলা জামিনযোগ্য করা, দুর্ঘটনায় চালকের পাঁচ লাখ টাকা জরিমানার বিধান বাতিল, চালকের শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণির পরিবর্তে পঞ্চম শ্রেণি করা, ৩০২ ধারার মামলার তদন্ত কমিটিতে শ্রমিক প্রতিনিধি রাখা, পুলিশি হয়রানি বন্ধ, ওয়ে স্কেলে জরিমানা কমানো ও শাস্তি বাতিল এবং গাড়ি নিবন্ধনের সময় শ্রমিক ফেডারেশন প্রতিনিধির প্রত্যয়ন বাধ্যতামূলক করা।ইউএনবি

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর