,

প্রেমের জোয়ারে…

news-image

বিনোদন ডেস্ক : আনুশকা শর্মা আর বিরাট কোহলি দম্পতি এবারই প্রথম কারওয়া চৌথ উদ্‌যাপন করছেন। এ উপলক্ষে টুইটারে তাঁরা দুজনই শুভেচ্ছা জানিয়ে পোস্ট দিয়েছেন। আনুশকা শর্মা লিখেছেন, ‘আমার চাঁদ, আমার সূর্য, আমার তারা, আমার সবকিছু। শুভ কারওয়া চৌথ সবাইকে।’ আর বিরাট কোহলি লিখেছেন ‘আমার জীবন, আমার মহাবিশ্ব।’ দুজনই তাঁদের পোস্টের সঙ্গে ছবি দিয়েছেন। এই দুটি পোস্টে দুজনের প্রতি ভালোবাসা প্রকাশ পেয়েছে তীব্রভাবে। আর তা দেখে স্পষ্টই বোঝা যায়, শত ব্যস্ততার মাঝেও তাঁরা ভেসে চলেছেন প্রেমের জোয়ারে।

এদিকে ‘রাজীব গান্ধী খেল রত্ন’ পুরস্কার পেয়েছেন বিরাট কোহলি। গত ২৫ সেপ্টেম্বর নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবনে ক্রীড়াঙ্গনের এই সর্বোচ্চ সম্মাননা বিরাট কোহলির হাতে তুলে দেন ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ। এরপর টুইটারে স্ত্রী আনুশকা শর্মাকে নিয়ে বিরাট কোহলি লিখেছেন, ‘যিনি আমাকে সব বাধা সত্ত্বেও এগিয়ে যেতে অনুপ্রাণিত করেন, জীবনে সব বিপর্যয়ের বিরুদ্ধে সঠিক কাজ করতে ভরসা জোগান, যিনি আমাকে ভেতরে আর বাইরে সত্যিকারের ভালোবাসা বোঝাতে পেরেছেন।’

গত বছর ১১ ডিসেম্বর ইতালিতে বিয়ে করেন বলিউড তারকা আনুশকা শর্মা আর ভারতের জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। সেখান থেকে ফিরে নয়াদিল্লি ও মুম্বাইয়ে দুটি রিসেপশন পার্টির আয়োজন করেন তাঁরা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর