,

প্রিয়াঙ্কা শুধুই অতীত, ফের সন্দীপ্তার ঘনিষ্ঠ রাহুল!

news-image

বিনোদন ডেস্ক : টলি পাড়ার একসময়ের জনপ্রিয় জুটি রাহুল ব্যানার্জি-প্রিয়াঙ্কা সরকারের বিচ্ছেদ, অশান্তি, সম্পর্কের অবনতি এসব কথা এখন অনেকেরই জানা। মাঝে রাহুল-প্রিয়াঙ্কার সম্পর্ক কিছুটা থিতু হলেও সম্প্রতি সেই সম্পর্কের তিক্ততা একেবারে তলানিতে পৌঁছেছে। যে ঝামেলা পৌঁছায় আদালত পর্যন্ত। মিউচুয়াল ডিভোর্স তুলে নিয়ে কিছুদিন আগে আলাদা করে ডিভোর্স ফাইল করেছিলেন প্রিয়াঙ্কা সরকার। রাহুল নাকি ছেলে সহজের দায়িত্ব নিতে চাইছেন না, আর তা নিয়েই দুজনের দ্বন্দ্ব চূড়ান্ত পর্যায়ে পৌঁছোয়। যদিও কিছুদিন আগে অরিন্দম শীলের ছবি ব্যোমকেশ গোত্রর শ্যুটিংয়ে মুসৌরিতে গিয়েছিলেন রাহুল ও প্রিয়াঙ্কা দুজনেই। যে শ্যুটিংয়ে ব্যক্তিগত সমস্যা ভুলে পেশাদারিত্বের খাতিরেই দুজনকে একসঙ্গে শ্যুটিংও করতে হয়েছে।

সে যাই হোক, একটি বিষয়টি নিয়ে রাহুল-প্রিয়াঙ্কার কেউই কখনও প্রকাশ্যে মুখ না খুললেও টলি পাড়ায় কান পাতলে শোনা যায় টেলি অভিনেত্রী সন্দীপ্তা সেনের সঙ্গে সম্পর্ক তৈরি হওয়ার কারণেই নাকি রাহুল-প্রিয়াঙ্কার সম্পর্ক ভেঙেছিল। ‘টাপুর-টুপুর’ ধারাবাহিকে একসঙ্গে অভিনয় করার সময়ই নাকি সন্দীপ্তার প্রেমে পড়েন রাহুল। যদিও পুরো বিষয়টিই মিথ্যে, রটানো বলেই দাবি করেছিলেন অভিনেত্রী সন্দীপ্তা সেন। তাঁর কথায় কে কী রটাচ্ছেন তাতে তাঁর কিছুই আসে যায় না। তাঁর কথায় রাহুল শুধুই তাঁর ভালো বন্ধু। সে যাই হোক, সম্প্রতি সন্দীপ্তার বাড়ির লক্ষ্মী পুজোয় হাজির থাকতে দেখা যায় রাহুলকে। যা নিয়ে নতুন করে আবারও আলোচনায় উঠে এসেছেন রাহুল-সন্দীপ্তার সম্পর্কের কথা।

যদিও অনেকে হয়তো বলবেন কেউ কারোর বাড়ির লক্ষ্মী পুজোয় আমন্ত্রিত হতেই পারেন, তাতে কীই বা যায় আসে? প্রশ্নটা যদিও সে জায়গায় নয়। এখানে সন্দীপ্তার কোলে হাত রেখে ছবি তুলতে দেখা গেছে রাহুলকে। আর তাতেই নিন্দুকেরা তাঁদের সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলেছেন।

যদিও রাহুল-সন্দীপ্তা জুটির ভক্তরা অবশ্য তাঁদেরকে একসঙ্গে দেখে বেশ উচ্ছ্বসিত।তব অবশ্য শুধুই রাহুল নয় সন্দীপ্তার বাড়ির লক্ষ্মী পুজোয় হাজির থাকতে দেখা যায় আরও অনেক টেলি তারকাকেই। যেমন গৌরব চট্টোপাধ্যায়কেও।যদিও এবিষয়টি নিয়ে রাহুল বা সন্দীপ্তা কিংবা প্রিয়াঙ্কা কাউকেই মুখ খুলতে দেখা যায়নি।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর