,

‘বিপিএলের ড্রাফটে নাম লেখানোর যোগ্যতাই অর্জন করতে পারলাম না’

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরের প্লেয়ার ড্রাফটে জায়গা হয়নি সৈয়দ রাসেলের। এ নিয়ে ক্ষুব্ধ বাঁহাতি এই পেসার। বিপিএলের ষষ্ঠ আসরের প্লেয়ার ড্রাফটের দিন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেছেন রাসেল। যেখানে ফুটে উঠেছে বাঁহাতি এই পেসার হতাশা।

ওই পোস্টে ৩৪ বছর বয়সী এই পেসার লিখেন, ‘ইনজুরি থেকে ফিরে ঢাকা প্রিমিয়ার লিগ খেললাম দুই মৌসুম। কিন্তু বিপিএল ড্রাফট লিস্টে এখনো নাম লেখানোর যোগ্যতাই অর্জন করতে পারলাম না।’সুইংয়ের ভেলকিতে প্রতিপক্ষ ব্যাটসম্যানদের বোকা বানানো- এই বিশেষত্বই জাতীয় দলে জায়গা করে দেয় সৈয়দ রাসেলকে। এর পাশাপাশি নিয়ন্ত্রিত বোলিংয়ের কারণে দলের অন্যতম নির্ভরতাও ছিলেন এই বাঁহাতি পেসার। ২০০৫ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত টানা পাঁচ বছর জাতীয় দলকে সার্ভিস দিয়েছেন।

৬ টেস্ট, ৫২ ওয়ানডে আর ৮ টি-টোয়েন্টি খেলেই অবশ্য থেমে যেতে হয়েছিল সৈয়দ রাসেলকে। ইনজুরির কারণে ২০১০ সালের জুলাই থেকে জাতীয় দলের বাইরে আছেন বাঁ-হাতি এই পেসার। পরবর্তী সময়ে আরও বেশ কয়েকবারই ইনজুরির ভয়াল থাবা আঘাত হানে রাসেলের শরীরে।

জাতীয় দলের বাইরে থাকলেও ঘরোয়া লিগে ঠিকই খেলা চালিয়ে যাচ্ছেন ৩৪ বছর বয়সী এই পেসার। সর্বশেষ ইনজুরি থেকে ফিরে ঢাকা প্রিমিয়ার লিগের গত দুই মৌসুমে খেলেছেন রাসেল। তবে অবাক করার মতো ব্যাপার, বিপিএলের ষষ্ঠ আসরের প্লেয়ার ড্রাফটে জায়গাই হয়নি এই পেসারের।

এর আগে চলতি বছরের শুরুতেই ঢাকা প্রিমিয়ার লিগের প্লেয়ার্স ড্রাফটের তালিকায় সর্বশেষ গ্রেডে (গ্রেড সি) জায়গা হয়েছিল তার। তখন সেটা নিয়ে ক্ষোভ ঝেড়েছিলেন রাসেল। এমনকি কষ্ট, ক্ষোভ ঝারতে গিয়ে নির্বাচকদের ‘ছোট মনের মানুষ’ বলতেও দ্বিধা করেননি। তিন ফরম্যাট মিলিয়ে ৭৭টি উইকেটের মালিক রাসেল।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর