,

কে এই ছাত্রী যার হাতের লেখা পৃথিবীর সবচেয়ে সুন্দর

news-image

পৃথিবীর সবচেয়ে সুন্দর হাতের লেখার অধিকারী প্রকৃতি মাল্লা। তিনি নেপালের অধিবাসী। প্রকৃতি মাল্লাকে নিয়েই আমাদের আজকের এই আয়োজন।তোমার হাতের লেখা ভালো কর।তোমার হাতের লেখা সবচেয়ে বাজে।ভালো ছাত্রের হাতের লেখা ভালো হয়।-এ ধরনের কথা আমরা অনেক শুনেছি। এগুলো আমাদের জীবনের একটি অংশই হয়ে গেছে। এখানে আমরা বলতে যাদের হাতের লেখা খারাপ তাদের বোঝানো হয়েছে।

হাতের লেখা ভালো হলে যিনি পড়ছেন তিনিও বেশ প্রশান্তি পান। আমরা এটাও জানি, অনেকের হাতের লেখা এতই খারাপ, অন্য কেউ পারা তো দূরের কথা লেখক পরে নিজেও আর পড়তে পারেন না।কিন্তু পৃথিবীতে এমন একজন আছে যার হাতের লেখা এমএস ওয়ার্ডের চেয়েও বেশি সুন্দর। তার নাম প্রকৃতি মাল্লা। সে নেপালের অধিবাসী। পৃথিবীর সবচেয়ে সুন্দর হাতের লেখার অধিকারী।

বর্তমানে সোশ্যাল মিডিয়ার কল্যাণে যে কোনো সংবাদ পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে। এভাবেই আমরা তার নাম জানতে পেরেছি।প্রকৃতি মাল্লা ৮ম শ্রেণীর ছাত্রী এবং হাতের লেখার কারণে সে এখন বিশ্ববিখ্যাত। কিছুদিন আগে নেপালের একজন তার হাতের লেখার ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেন এবং কিছুদিনের মধ্যে সারা বিশ্বে এটি নিয়ে তোলপাড় শুরু হয়।

প্রকৃতি মাল্লার হাতের লেখা দেখলে মনে হয় কম্পিউটারের কোনো ফন্ট। তার লেখার মাঝখানের ফাঁকা জায়গাগুলো সব সমান। এছাড়াও সে লিপিবিদ্যার নতুন একটি উচ্চতা সৃষ্টি করেছে। এমনকি বিশেষজ্ঞরাও বলেছেন, তার লেখা নিখুঁতের প্রায় কাছাকাছি। এ কারণে তার হাতের লেখা নেপালের সবচেয়ে সেরা।প্রকৃতি মাল্লা সৈনিক আওয়াসিয়া মহাবিদ্যার ছাত্রী। অসাধারণ হস্তাক্ষরের জন্য নেপালি সশস্ত্র বাহিনী থেকে তাকে পুরস্কৃত করা হয়। এখন সে সারা বিশ্বে জনপ্রিয় এবং মানুষ তার লেখা পড়তে বেশ আগ্রহী। নিজেদের হাতের লেখা আরও বেশি সুন্দর করতে প্রকৃতি মাল্লার লেখা সবাইকে অনুপ্রেরণা জোগাচ্ছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর