,

ভিক্ষুকদের জন্য তিন কোটি টাকা!

news-image

ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠির পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান শীর্ষক কর্মসূচির আওতায় দেশের ভিক্ষুকদের পুনর্বাসন করার লক্ষ্যে ২০১৭-১৮ অর্থবছরে বাজেটে তিন কোটি টাকা বরাদ্দ রাখা হয়। ইতোমধ্যে উক্ত অর্থ ভিক্ষুকদের বিকল্প কর্মসংস্থানের জন্য ৫৮টি জেলায় জেলা প্রশাসক ও উপপরিচালক, জেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ স্বাক্ষরে পরিচালিত ব্যাংক হিসেবে প্রেরণ করা হয়েছে।

রোববার (২৮ অক্টোবর) জাতীয় সংসদে বেগম হাজেরা খাতুনের প্রশ্নের জবাবে সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন এ তথ্য জানান।মন্ত্রী আরো জানান, ভিক্ষাবৃত্তি বন্ধের জন্য বিমান বন্দর এলাকা, হোটেল রেডিসান, দূতাবাস এলাকা, হোটেল সোনারগাঁ, হোটেল রুপসী বাংলা, বেইলী রোড এলাকায় নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে।

আব্দুস সালাম মূর্শেদীর প্রশ্নের জবাবে রাশেদ খান মেনন জানান, খুলনা জেলার রূপসা উপজেলায় ৬টি, তেরখাদা উপজেলায় ৭টি ও দিঘলিয়া উপজেলায় ৬টি বেসরকারী এতিমখানায় সরকারী অনুদান দেয়া হয়। তিনি আরো জানান, বর্তমান অর্থবছরে জেলা সমাজ সেবা কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে।

সাধন চন্দ্র মজুমদারের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন সমাজসেবা অধিদপ্তরের আওতায় সারাদেশে শান্তি নিবাস (বৃদ্ধাশ্রম) সংখ্যা ৬টি। আশ্রমগুলো ঢাকা বিভাগের ফরিদপুর, খুলনা বিভাগের বাগেরহাট এবং চট্টগ্রাম, সিলেট, বরিশাল ও রাজশাহী জেলায় অবস্থিত। বৃদ্ধাশ্রমগুলোর প্রতিটিতে ৫০ জন করে সর্বমোট ৩০০ জন প্রবীণ থাকার ব্যবস্থা আছে। তিনি আরো জানান, সমাজসেবা অধিদপ্তরের আওতায় সারাদেশে ৮৫টি শিশু পরিবারে প্রতিটিতে ১০ জন করে প্রবীণ থাকার ব্যবস্থা রায়েছে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর