,

যেসব দেশে শিশুরা সবচেয়ে বেশি যৌন হয়রানির শিকার

news-image

বিশ্বের বিভিন্ন দেশে শিশুরা কমবেশি যৌন হয়রানির শিকার হয়। যা একজন শিশুর শৈশবকে বাধাগ্রস্ত করে। তাই শিশুদের নিরাপত্তার জন্য বাবা-মায়ের সবচেয়ে বেশি সচেতন হতে হবে।শিশু যৌন হয়রানির পরিসংখ্যান ঘেঁটে একটি তালিকা তৈরি করেছে ব্রিটেনের ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস।বিশ্বে এমন কিছু দেশ আছে যেসব দেশে শিশুরা সবচেয়ে বেশি যৌন হয়রানির শিকার হয়।

আসুন জেনে নেই এমন ৫টি দেশ সম্পর্কে।

দক্ষিণ আফ্রিকা

দক্ষিণ আফ্রিকায় প্রতি তিন মিনিটে একটি শিশুকে ধর্ষণ করা হয় বলে ট্রেড ইউনিয়ন ‘সলিডারিটি হেল্পিং হ্যান্ড’-এর করা এক জরিপ থেকে জানা গেছে। দেশটির মেডিকেল রিসার্চ কাউন্সিল-এর ২০০৯ সালে করা আরেক জরিপে প্রতি চারজন পুরুষের একজন জীবনের কোনো এক সময়ে কাউকে ধর্ষণের কথা স্বীকার করেছেন। ২০০০ সালে দক্ষিণ আফ্রিকায় ৬৭,০০০ শিশু ধর্ষণ এবং নিগ্রহের মামলা নথিভুক্ত হয়েছিল৷

ভারত

দ্য এশিয়ান সেন্টার ফর হিউম্যান রাইটস ২০১৩ সালে এক প্রতিবেদনে জানিয়েছে, ভারতে শিশুদের উপর যৌন নিপীড়ন মহামারি পর্যায়ে পৌঁছেছে। দেশটিতে ২০০১ সাল থেকে ২০১১ সালের মধ্যে শিশু ধর্ষণের অন্তত ৪৮,০০০ মামলা হয়েছে। ২০০১ সালের তুলনায় ২০১১ সালে ধর্ষণের হার বেড়েছিল ৩৩৬ শতাংশ।

জিম্বাবোয়ে

জিম্বাবোয়ের স্থানীয় সংবাদমাধ্যম ২০১২ সালে দেশটির পুলিশের মুখপাত্র চ্যারিটি চারাম্বা’র বরাতে জানায়, সেখানে শিশু ধর্ষণের হার ক্রমশ বাড়ছে। ২০১১ সালে দেশটিতে ৩,১৭২ টি শিশু যৌন নিপীড়নের ঘটনা নথিভুক্ত হয়।

এছাড়া ২০০৯ সালে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, জিম্বাবোয়ের রাজধানী হারারেতে শুধুমাত্র একটি ক্লিনিকে চার বছরে ৩০,০০০ নিপীড়নের শিকার ছেলে ও মেয়েকে চিকিৎসা দেয়া হয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্র

২০১০ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, সেবছর ১৪ থেকে ১৭ বছর বয়সি ১৬ শতাংশ শিশু যৌন হয়রানির শিকার হয়েছে। দেশটির প্রতি চার নারীর একজন এবং প্রতি ছয় পুরুষের একজন ১৮ বছর বয়স হওয়ার আগে যৌন নিপীড়নের শিকার হয়েছেন বলেও জানা গেছে চিলড্রেন এসিসমেন্ট সেন্টারের আরেক গবেষণায়।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর