,

সেরা সুন্দরী হয়েছেন শুনেই অজ্ঞান হয়ে গেলেন (ভিডিও)

news-image

বিনোদন ডেস্ক।। সেরা সুন্দরীর শিরোপা জিতে নিয়েছেন। সেই খুশিতে মঞ্চেই অজ্ঞান হয়ে পড়লেন মিস প্যারাগুয়ে। বুকভরা স্বপ্ন নিয়ে তিনি নাম লিখিয়েছিলেন সুন্দরী প্রতিযোগিতায়। হাজার হাজার প্রতিযোগীকে পেছনে ফেলে তিনি সেরা নির্বাচিত হয়েছেন। সেরা সুন্দরী হিসেবে নিজের নাম শোনার পর নিজেকে ধরে রাখতে পারলেন না প্যারাগুয়ের সুন্দরী ক্লারা সসা। আনন্দের অতি আবেগে মঞ্চেই লুটিয়ে পড়লেন তিনি। এ ঘটনার ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

ভিডিওতে দেখা গেছে, ফাইনালে পুরস্কার ঘোষণার আগের মুহূর্তে রানার্স আপ মীনাক্ষী চৌধুরীর হাত ধরে ছিলেন ক্লারা। নাম ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে অশ্বস্তি বোধ করেন সসা। মাটিতে লুটিয়ে পড়েন তিনি। এমনকি মীনাক্ষীও তাকে আটকে রাখতে পারেননি।

তবে কিছুক্ষণ পরই আবার স্বাভাবিক হয়ে ওঠেন। তিনি হাসেন এবং সবার অভিবাদন গ্রহণ করেন। ক্লারা সসা ২০১৮ সালের মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল খেতাব জিতেছেন। তবে প্যারাগুয়ের এই সুন্দরীর এটিই প্রথম বিশ্বমানের কোনো খেতাব জয়। ভিডিওতে দেখুন সেরা সুন্দরীর বেহুঁশ হওয়ার মুহূর্ত :

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর