,

কীভাবে চিনবেন ভেজাল দুধ? দেখে নিন

news-image

খাদ্যে ভেজাল এ সময়ের গুরুত্বপূর্ণ ইস্যু। ভেজাল নেই কোথায় সেটিই এখন প্রশ্ন।ফলমূল, মাছ-মাংস ও শাকসবজি কোথায় নেই ভেজাল! ভেজাল খাদ্য শনাক্ত করতে নাভিশ্বাস ভোক্তাদের।দৈনন্দিন রুটিনে প্রায় প্রতি পরিবারে অতিপ্রয়োজনীয় যে খাবারটি, সেটি হচ্ছে দুধ। আর এ দুধেও পড়েছে ভেজালের আগ্রাসন। তবে দুধে ভেজাল মিশছে বললে ভুল বলা হবে। পুরো দুধটাই ভেজাল দিয়ে তৈরি বলাই শ্রেয়।

কীভাবে তৈরি হয় ভেজাল দুধ?
সম্প্রতি ভেজাল দুধ হাতেকলমে তৈরি করে দেখিয়েছে ভারতের হলদিয়ার একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ।অক্টোবর মাসে দুই ধাপে হলদিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি কলেজের খাদ্যপ্রযুক্তি বিভাগ এবং ‘অ্যাসোসিয়েশন অব ফুড সায়েন্সটিস্টস অ্যান্ড টেকনোলজিস্টসের (ইন্ডিয়া) যৌথ উদ্যোগে খাদ্য সুরক্ষা সচেতনতা ক্যাম্প করে তারা।
সেখানে প্রায় ২৫০ শিক্ষার্থীর সামনে দুধে ভেজালের ভয়ঙ্কর দিকটি উপস্থাপন করা হয়। শিক্ষার্থীরা ভেজাল দুধ তৈরির পদ্ধতি দেখে বিস্মিত হন।

ভেজাল দুধ তৈরি হয় গুঁড়োদুধের সঙ্গে একাধিক উপকরণ মিশিয়ে। যে উপকরণগুলোর প্রায় সবটিই শরীরের পক্ষে অত্যন্ত ক্ষতিকর।হলদিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি কলেজছাত্রী বর্ণালি সাহার দাবি, গুঁড়োদুধের সঙ্গে ডিটারজেন্ট, শ্যাম্পু ইত্যাদি মিশিয়ে তৈরি করা হয় ভেজাল দুধ।তিনি ৪০ মিলিলিটার গুঁড়োদুধের সঙ্গে ঘি, ডিটারজেন্ট, শ্যাম্পুসহ অন্যান্য উপাদান এক মিলিলিটার করে মেশান। এভাবে তৈরি হয় ৩৫০ মিলিলিটার ভেজাল দুধ।

বিস্ময়ের ব্যাপার হল- এই ভেজাল দুধের সঙ্গে আসল দুধের কোনো পার্থক্য খুঁজে পায়নি শিক্ষার্থীরা। আসল দুধের সঙ্গে এর গন্ধ-বর্ণ সব কিছু মিলে যায়।কেন দুধে ভেজাল না দিয়ে পুরো দুধটাই ভেজাল উপকরণ দিয়ে তৈরি হয়? এ প্রশ্নে এ ক্যাম্পের গবেষকরা বলেন, কৃত্রিম উপায়ে বানানো দুধ একদিনের বেশি টাটকা থাকে।কিন্তু ভেজাল দুধ এত দ্রুত নষ্ট হয় না। সে কারণে অসাধু ব্যবসায়ীরা এটি তৈরি করে দেশের যে কোনো প্রান্তে রফতানি করার সুযোগ নিয়ে থাকে।

ভেজাল দুধ ফুটিয়ে খেলেও তা ধরার উপায় নেই বলে জানান গবেষকরা। তা হলে কীভাবে চেনা যাবে ভেজাল দুধ! সে উপায়টিও জানিয়েছেন গবেষকরা।তাদের দাবি, ভেজাল দুধে এক টুকরো সয়াবিন ফেলে দিলে ঝাঁঝালো গন্ধ বেরোবে। এর কারণ রাসায়নিক বিক্রিয়া। ভেজাল দুধের উপকরণ কস্টিক সোডা আর সয়াবিনে থাকা উৎসেচক জারিত হয়ে অ্যামোনিয়া উৎপন্ন করে। তাই ভেজাল দুধ থেকে ঝাঁঝালো গন্ধ বেরোতে থাকে। সূত্র: আনন্দবাজার পত্রিকা

সূত্র: আনন্দবাজার

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর