,

এবার হলের ‘টিকিট বিক্রি’ করে চমকে দিলেন জয়া

news-image

‘দেবী’ মুক্তির আগে একটি বেসরকারি চ্যানেলে রাত ১০ টার খবর পড়ে তাগ লাগিয়ে দিয়েছিলেন জয়া আহসান ও চঞ্চল চৌধুরী। এবার সিনেমা হলের কাউন্টারে ঢুকে টিকিট বিক্রি করে আলোচনার জন্ম দিলেন অভিনেত্রী জয়া আহসান!তবে টিকেট বিক্রিতে এবার চঞ্চল চৌধুরী নয়, জয়ার সঙ্গে ছিলেন শবনম ফারিয়া। চট্টগ্রামের সিলভার স্ক্রিন সিনেমা হলে ৩০ মিনি্ট ধরে টিকেট বিক্রি করেছেন জয়া-ফারিয়া।

জয়া জানান, সেই কাউন্টারে তারা দুজন প্রায় আধা ঘণ্টা সময় টিকিট বিক্রি করেছেন। বলেন, ‘আমরা গতানুগতিক কিছু করতে চাইনি। আমাদের ছবিটাও গতানুগতিক কিছু নয়। আমরা বরাবরই চাই দর্শকদের একটু সারপ্রাইজ দিতে, তাদের সঙ্গে একটু মজা করতে। এবং নানা আবহে মিশে যেতে।চট্টগ্রামের সিলভার স্ক্রিনে এসেও তাই করলাম। খুব মজা পেয়েছি টিকিট কাটতে আসা দর্শকদের চমকে দিয়ে। শিখে নিলাম কেমন করে টিকিট বিক্রি করতে হয়! তিনি বলেন, দুপুর ২ টা ৪৫ মিনিটের শো-এর টিকিট বিক্রি করেছি।’

জয়া আরও বলতে চাইলেন, সহশিল্পী শবনম ফারিয়া হাসপাতালের বিছানা থেকে উঠে এসেছে চট্টগ্রাম। এটা ‘দেবী’ টিমের জন্য অনেক বড় পাওয়া। এমন ডেডিকেশন আমাদের সবার মধ্যে থাকা জরুরি।শবনম ফারিয়া বলেন,রবিবার ও সোমবার দুদিনই চট্টগ্রামে থাকবো। আজ আলমাস ও সিলভার স্ক্রিন দুই হল ঘুরেছি।

তিনি বলেন, ছবির শুটিং আর মুক্তি শেষ মানেই কাজ শেষ নয়। ছবিটা মানুষ ঠিকভাবে দেখলেন কিনা সেটা খোঁজ নেয়াটাও দায়িত্ব। সেজন্য আমি অসুস্থ শরীর নিয়েও ছুটে বেড়াচ্ছি।হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে সরকারি অনুদান নিয়ে জয়া আহসানের প্রযোজনায় ‘দেবী’ নির্মাণ করেছেন অনম বিশ্বাস। এতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, জয়া আহসান, অনিমেষ আইচ, শবনম ফারিয়া, ইরেশ যাকের প্রমুখ। ছবিটি চলতি সপ্তাহে চলছে দেশের ৩৫টি প্রেক্ষাগৃহে। পরিবেশনা করছে জাজ মাল্টিমিডিয়া।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর