,

বুমবুম আফ্রিদিকে কিনে নিলো কুমিল্লা ভিক্টোরিয়ান্স

news-image

পাকিস্তানের বুমবুম ক্রিকেটার শহিদ আফ্রিদি আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে দিয়েছেন অনেক দিন হয়ে গেলো। পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটেও নিয়মিত নন। যদিও ফ্রাঞ্চাইজি ক্রিকেট খেলে যাচ্ছেন। পিএসএল, পিসিএল, এপিএলের সঙ্গে নিয়মিত খেলছেন বাংলাদেশের বিপিএলও।আগের আসরগুলোতে শহিদ আফ্রিদির একমাত্র ঠিকানা ছিল যেন ঢাকার ফ্রাঞ্চাইজি। এক সময় ছিল ঢাকা গ্ল্যাডিয়েটর্স। পরে হয়েছে ঢাকা ডায়নামাইটস। ঢাকার জার্সিই বারবার উঠেছে আফ্রিদির শরীরে।

এবার ঢাকার বাইরে বের হওয়ার সুযোগ পেয়ে গেলেন পাকিস্তানের এই মারদাঙ্গা ক্রিকেটার। বিপিএলের প্লেয়ার ড্রাফটে এবার নতুন ফ্রাঞ্চাইজি পেয়ে গেলেন শহিদ আফ্রিদি। এবার তাকে কিনে নিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তামিম ইকবাল এই ফ্রাঞ্চাইজির আইকন।বিদেশি ক্রিকেটারদের মধ্যে ‘এ প্লাস’ ক্যাটাগরিতে ছিলেন শহিদ আফ্রিদি। ২ লাখ ডলারে (প্রায় ১ কোটি ৬০ লাখ টাকা) আফ্রিদিকে কিনে নিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর